নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ভোটের প্রাক্কালে ফের চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খণ্ডঘোষের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে ‘বড়সড় ষড়যন্ত্রের' আশঙ্কা প্রকাশ করে তিনি দাবি করেন, রবিবার মধ্যরাত থেকেই শুরু হতে পারে এক বিশেষ ‘অপারেশন’। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।
রবিবার খণ্ডঘোষের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী-সমর্থকদের সতর্ক করে বলেন, 'ভোটের মেশিন খুব সাবধান। এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে। অনেককে গ্রেফতার করার চেষ্টা করছে।' তার দাবি, 'আজ মধ্যরাত থেকেই অপারেশন শুরু হবে। খবর আমরাও পাচ্ছি।'
ইভিএম ও ভোট গণনা নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এদিনও সেই প্রসঙ্গ তুলে বলেন, টেলিভিশনে যদি বিজেপির জয়ের ছবি দেখানো হয়, তবে তা বিশ্বাস না করার আহ্বান জানান। পাশাপাশি নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, 'আমরাই জিতব। আমাদের হারানোর ক্ষমতা কারও নেই।'
শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগও তোলেন তৃণমূল নেত্রী। তার কথায়, সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি ভাবে টাকা ঢোকানোর চেষ্টা হতে পারে এবং পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হতে পারে। এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের