নিজস্ব প্রতিনিধি , বোলপুর - সরকারি বৃদ্ধাশ্রমের বদলে বিলাসবহুল রিসর্ট তৈরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনের বল্লভপুরডাঙায়। অভিযোগ, সরকারি জমিতে জেলা পরিষদের অর্থে তৈরি বৃদ্ধাশ্রম এখন সুইমিংপুল সহ বাণিজ্যিক রিসর্টে পরিণত হয়েছে। এমনকি দীর্ঘ আড়াই বছর সরকারি কোষাগারে কোনও রাজস্ব জমা পড়েনি। এই ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকায়।
স্থানীয়দের অভিযোগ, প্রথমে ওই জায়গায় গরিব অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল। পরে ধীরে ধীরে সেখানে তৈরি হয় ‘সঞ্চারী’ নামে রিসর্ট। এখন সেখানে সুইমিংপুল, বড় গেট, শীততাপ নিয়ন্ত্রিত ঘর সহ সবরকম বিলাসবহুল ব্যবস্থা রয়েছে। বাইরে থেকে বহু পর্যটক এসে সেখানে থাকেন বলেও দাবি স্থানীয়দের।
জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন , পরিষদের টাকাতেই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছিল। পরে সেটি রিসর্টে বদলে যায়। তাঁর দাবি, বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগও করেছিলেন। যদিও স্থানীয়দের প্রশ্ন, এতদিন সব জেনেও কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
অন্যদিকে রিসর্টের কর্ণধার রবীন্দ্রনাথ রায় জানান, তাঁকে সরকারি ভাবেই ওই জায়গা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি জমিতে বাণিজ্যিক কার্যকলাপ চললেও তার কোনও আর্থিক সুবিধা সরকারি কোষাগারে জমা পড়ছে না। ফলে পুরো ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের