নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতেই নির্বাচনী প্রস্তুতিতে কোমর বেঁধে নামল ঘাসফুল শিবির। শান্তিপুর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী ব্রজ কিশোর গোস্বামীর সমর্থনে বুধবার সকাল থেকেই জোরকদমে প্রচার অভিযান শুরু হয়েছে। দেওয়াল লিখন থেকে শুরু করে জনসংযোগ-সর্বত্রই কর্মীদের ব্যস্ততা এখন তুঙ্গে। ভোটমুখী এই জনপদে রাজনৈতিক তৎপরতা কয়েক গুণ বেড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত নির্বাচনেও এখান থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন জোড়াফুল শিবিরের প্রতিনিধি। সেই ধারা বজায় রাখতে এবারও কোমর বেঁধে নেমেছে স্থানীয় নেতৃত্ব। প্রার্থী ব্রজ কিশোরের নাম প্রচারের পাশাপাশি দেওয়ালগুলিতে আঁকা হচ্ছে দলীয় প্রতীক। ভোটারদের দোরগোড়ায় উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই এখন কর্মীদের মূল লক্ষ্য।

তৃণমূল নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে বিরোধীদের কোনও চক্রান্তই সফল হবে না। তাঁদের মতে, বিজেপি বাঙালির ভোট ভাগ করার চেষ্টা করলেও সাধারণ ভোটাররা তার যোগ্য জবাব দিতে প্রস্তুত। উন্নয়নের নিরিখে শান্তিপুরে জয়ের ব্যবধান আরও বাড়বে বলেই আশাবাদী। কঠিন বা নরম বলে কোনও শব্দ তাঁদের অভিধানে নেই। জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমেছেন নিচুতলার কর্মীরা।
শান্তিপুর শহর তৃণমূল সভাপতি দিনয়ণ প্রামাণিক জানান, 'এই লড়াই একেবারেই কঠিন নয়, কারণ এখানকার মাটি বরাবরই সবুজের পক্ষে। ৩৪ বছরের বাম আমল থেকে শুরু করে একাধিক নির্বাচনের সাক্ষী আমরা। রাজনীতি করতে গিয়ে অতীতে বহু জুলুম সহ্য করেছি, এমনকি মামলাও চলছে। মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই মানুষ এবারও রায় দেবেন। পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে রাজ্য সরকারের কোনও না কোনও প্রকল্পের সুবিধা পৌঁছে গিয়েছে। জয় এখন কেবল সময়ের অপেক্ষা'।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের