নিজস্ব প্রতিনিধি , হুগলী - দিনের আলোয় রমরমিয়ে চলছে বিজেপি নেতার জুয়ার ঠেক। অল্প সময়ে বড়লোক হওয়ার আশায় সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ। ঠেকের সামনে প্রচুর ভিড় হওয়ায় বেশ যানজট সৃষ্টি হচ্ছে এলাকায়। তবে ঘটনায় পুলিশ প্রশাসন এখনও কোনো পদক্ষেপ নেয়নি, তাই তাদের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন উঠেছে এলাকায়।

স্থানীয় সূত্রের খবর , হুগলীর উত্তরপাড়ার বাসিন্দা বিজেপি নেতা অভিজিৎ কর ওরফে রাজা কর এই ঠেকের মূল মাথা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা জুয়ার ঠেকের ক্যামেরাতে ধরা পড়েছে তার মুখ। কোথাও ছোট দোকান ভাড়া নিয়ে, কোথাও আবার বাড়ি ভাড়া করে চলছে কম্পিউটারাইজড লোটো জুয়া। পর্দা টাঙিয়ে দিনের পর দিন মানুষকে সর্বস্বান্ত করে যাচ্ছে এই বিজেপি নেতা। এ বিষয়ে প্রশাসনের কোনো হেলদোলই নেই। প্রতিদিন এই সব ঠেকের সামনে চোখের জল ফেলছেন সর্বস্বান্ত হওয়া পরিবারের মহিলারা, শিশুরা।
তৃণমূল সদস্য রূপ মুখার্জী জানিয়েছেন, "বিজেপির পুরো দলটাই মাতাল, জুয়াখোর, চোরের দল। দেশের মানুষের পকেটে কাটতে কাটতে এদের সব জায়গাতেই এইসবের অভ্যাস হয়ে গেছে। আমি উত্তরপাড়ার পুলিস প্রশাসনকে অনুরোধ করবো যেন দ্রুত বিজেপির এই নোংরামোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। আর বিজেপির এই দালাল গুলোকে দ্রুত গ্রেফতার করে।"
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের