নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বহু বছরের অপেক্ষার অবসান। ফের উন্মুক্ত হল ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য। দীর্ঘদিন ধরে টিনের উঁচু বেড়ায় ঘেরা থাকায় বাইরে থেকে পার্কের সবুজ পরিবেশ উপভোগ করা সম্ভব ছিল না। এবার সেই বেড়া সরিয়ে সাধারণ মানুষের জন্য এলিয়ট পার্ককে খুলে দেওয়া হয়েছে। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে সরকার পরিবর্তনের পর কলকাতা পুরসভার উদ্যোগে এলিয়ট পার্ক ঘিরে থাকা টিনের বেড়া সরিয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে পার্কের আগের ও পরের ছবি প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এতদিন সাধারণ মানুষের দৃষ্টি থেকে পার্কের প্রাকৃতিক সৌন্দর্য আড়াল করে রাখা হয়েছিল। তার দাবি, প্রাক্তন সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রীর হাঁটার সময় সাধারণ মানুষের নজর এড়াতেই এই ব্যবস্থা করা হয়েছিল। নিজের পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, এলিয়ট পার্কের সবুজ ও মনোরম পরিবেশ আবারও সকলের জন্য উন্মুক্ত হয়েছে।
কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনগণের সম্পদ জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, 'ময়দানের এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ও মনোরম দৃশ্য এতদিন চৌরঙ্গী রোডের দিক থেকে উঁচু টিনের বেড়া দিয়ে ঘিরে দিয়ে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের থেকে আড়াল করে রাখা হয়েছিল। কারণ সেখানে প্রাক্তন সরকারের মাননীয়া হাঁটার সময় যাতে সাধারণ মানুষের দৃষ্টি না পড়ে। এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজের মনোরম দৃশ্য আজ আবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত।'
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের