6a0dd8e18e0d4_Gallery_1779291346053
মে ২০, ২০২৬ রাত ০৯:২৬ IST

জমি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! শান্তিপুরে তৃণমূল নেতার বাড়ির সামনে মহিলার আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সরকারি জায়গা পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তৃণমূল নেতার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা করলেন গৃহবধূ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা শান্তিপুর ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উৎপল বসাকের বিরুদ্ধে এই প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মঙ্গলি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করেন। তার স্বামী কলকাতার একটি বেসরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনে কর্মরত। নিজেদের মাথা গোঁজার স্থায়ী ঠিকানার আশায় প্রায় এক দশক আগে সমস্ত সঞ্চয় ও অলংকার বিক্রি করে আনুমানিক ৬ লক্ষ টাকা অভিযুক্ত নেতার হাতে তুলে দেন ওই দম্পতি।

অভিযোগ, দিনের পর দিন শুধুমাত্র আশ্বাস মিললেও শেষ পর্যন্ত কোনও প্লট দেওয়া হয়নি। একাধিকবার জমা করা অর্থ কিংবা গয়না ফেরত চাইতে গেলে উল্টে প্রাণনাশের ভয় দেখানো হত বলে দাবি। বুধবার দুপুরে ফের পাওনা চাইতে গেলে উৎপল বসাক দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। এরপরই চরম হতাশায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালান ওই গৃহবধূ। আশপাশের মানুষ ছুটে এসে তাকে রক্ষা করেন। পরে থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এমনকি বহু গ্রামবাসীর দাবি, এর আগেও একাধিক অনেকের কাছ থেকে একইভাবে অর্থ নেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত।

ভুক্তভুগী মঙ্গলি জানান, ‘সরকারি জায়গা দেবে বলে ১০ বছর আগে সব মিলিয়ে প্রায় ৬ লক্ষ টাকা ও গয়না দিয়েছিলাম। এখন পাওনা ফেরত চাইলে মেরে ফেলার ভয় দেখায়। অভিযুক্তের মা ও স্ত্রীও আমাকে উল্টোপাল্টা কথা শোনায়। আমি আর এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই মৃত্যুর পথ বেছে নিয়েছিলাম। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তবে আগামী দিনে এই পথই অবলম্বন করতে হবে’।

এ বিষয়ে অভিযুক্ত উৎপল বসাক জানান, ‘আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এলাকার কয়েকজন বিজেপি নেতা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। রাজ্যে শাসনক্ষমতা বদল হওয়ার কারণে এখন এই ধরণের নাটক সাজানো হচ্ছে। আমি কারও কাছ থেকে একটি টাকাও নিইনি। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। আমিও ওই মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করছি’।

এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যা ডোনা বসাক বলেন, 'খবর পেয়েই আমি ভুক্তভোগী পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। উৎপল বসাক শুধুমাত্র এই পরিবারটি নয়, এর আগেও বহু মানুষের কাছ থেকে এভাবে অর্থ লুঠ করেছেন। আমরা থানায় অভিযোগ জানাতে বলেছি। দাবি করছি যেন প্রশাসন এই দুর্নীতিবাজ নেতার বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করে’।

আরও পড়ুন

টাকা ফেরত তো দূর, রিসিভ কপি চাইতেই হেনস্থা! ছাত্রী-মাকে মারধরের অভিযোগ বিএড কলেজের ২ কর্মীর বিরুদ্ধে
আগস্ট ৩০, ২০২৬

টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ

বিদ্যুৎহীন ফ্ল্যাট, ছাদেই রাত কাটাচ্ছিলেন দম্পতি! ৫ তলা থেকে পড়ে রহস্যমৃত্যু যুবকের
আগস্ট ৩০, ২০২৬

আত্মহত্যা নাকি দুর্ঘটনা , খতিয়ে দেখছে পুলিশ
 

আগামী ৩ মাস বড় চ্যালেঞ্জ! ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীর ঘাটতি, আক্রান্তে কলকাতা শীর্ষে
আগস্ট ৩০, ২০২৬

অগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আক্রান্তের সংখ্যায় কলকাতা শীর্ষে রয়েছে

কৈখালীতে দলছুট বানরের তাণ্ডবের অবসান, বনদফতরের খাঁচায় বন্দি ‘অতিথি’
আগস্ট ৩০, ২০২৬

দীর্ঘদিন ধরে লোকালয়ে ঘোরাফেরা, আতঙ্কে ছিলেন বাসিন্দারা, অবশেষে স্বস্তি

নেপালের হড়পা বান থেকে শিক্ষা, সুন্দরবন বাঁচাতে নদীর পাড়ে প্ল্যাকার্ড হাতে খুদেরা
আগস্ট ২৯, ২০২৬

ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা

পাশে থাকার দায়িত্ব পালন করব , রামপুরহাটে আশিসের পরিবারের পাশে শুভেন্দু
আগস্ট ২৯, ২০২৬

আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মণ্ডপে ওঠার আগেই ভাঙা হল প্রতিমা! নবান্নের কাছে গ্রেফতার যুবক
আগস্ট ২৯, ২০২৬

নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ

চোখের সামনে আস্ত রেল ব্যবস্থা , ২৪ ফুটের ঘরে অনুপের অভিনব কীর্তি
আগস্ট ২৯, ২০২৬

এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ

চালকের আসনের নিচে টাকার বান্ডিল! যাত্রীবাহী বাস থেকে উদ্ধার সাড়ে ২২ লক্ষ টাকা
আগস্ট ২৯, ২০২৬

অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি

রাখির দিনে দাদুর সঙ্গে চায়ের আড্ডা! খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে
আগস্ট ২৯, ২০২৬

নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ

শালবনের পথে এবার সেলফি স্টপ! পুজোর আগেই ঝাড়গ্রামে তৈরি হচ্ছে ৪ নতুন আকর্ষণ
আগস্ট ২৯, ২০২৬

পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর

পায়ে ক্ষত দেখে সাপে কামড়েছে আতঙ্ক! হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু কৃষকের
আগস্ট ২৯, ২০২৬

রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা

পড়ুয়াদের ঘুম ভাঙিয়ে নিজেরই চিরঘুম! ট্রেনেই হৃদ্‌রোগে মৃত্যু শিক্ষকের
আগস্ট ২৯, ২০২৬

বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া

সন্ধ্যা নামলেই কান্না, নূপুরের শব্দ! ভূতের আতঙ্কে প্রায় জনশূন্য বাঁকুড়ার এই গ্রাম
আগস্ট ২৯, ২০২৬

রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য

জয়পুরে বিস্কুটের কৌটো নিয়ে পালাচ্ছিল হনুমান, এয়ারগানের গুলিতে থামল দৌড়! গ্রেফতার গৃহস্থ
আগস্ট ২৯, ২০২৬

বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের