নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জমি-দুর্নীতি মামলায় আপাতত বড় আইনি স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়ে জানিয়ে দিয়েছে, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই মামলায় তাকে গ্রেফতার করা যাবে না। ফলে আপাতত গ্রেফতারের আশঙ্কা কাটলেও আইনি লড়াই এখনও অব্যাহত।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলার শুনানিতে সুমিত রায়কে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, পরবর্তী শুনানির দিন পর্যন্ত জমি-দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে কোনও গ্রেফতারি পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। আগামী সপ্তাহেই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে একই মামলায় আগাম রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।
যদিও চাকরি-দুর্নীতির পৃথক মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করা হয় এবং তদন্তকারী সংস্থার কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত। সুমিত রায়ের আশঙ্কা ছিল, চাকরি-দুর্নীতির মামলায় তদন্তে সহযোগিতা করতে গেলে জমি-দুর্নীতি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হতে পারে। সেই আশঙ্কার জেরেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন গ্রহণ করে শীর্ষ আদালত আপাতত তাকে গ্রেফতারি থেকে সুরক্ষা দিয়েছে।
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের