নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - হাড়োয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। কর্তব্যরত অবস্থায় মত্ত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন গোপালপুর আউটপোস্টের অফিসার ইন চার্জ শঙ্কর ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ওই পুলিশ আধিকারিক।
রবিবার রাতে হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। কয়েকজন ব্যক্তি শ্মশান থেকে মত্ত অবস্থায় বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি বাইকের সঙ্গে তাদের ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই শুরু হয় বচসা, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, মত্ত ব্যক্তিরা বাইক চালকের উপর চড়াও হন। ঠিক সেই সময় ওই পথ দিয়েই গোপালপুর আউটপোস্টে যাচ্ছিলেন ওসি শঙ্কর ঘোষ। চোখের সামনে একজনকে আক্রান্ত হতে দেখে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান তিনি।
তবে অভিযোগ, তখনই মত্ত যুবকদের দল তাকেও লক্ষ্য করে হামলা চালায়। হামলায় ওসি শঙ্কর ঘোষের মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর ছড়াতেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের