নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার পথে পরিবহন সমস্যাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বিষয়টি ঘিরে প্রশাসনের ব্যবস্থাপনা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় প্রথম দফার নির্বাচন। সেই সূত্রে মঙ্গলবার সকাল থেকেই ভোট কর্মীরা ডিসি-আরসি ও বিভিন্ন কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে মাথাভাঙা থেকে রওনা দেওয়ার জন্য জমায়েত হন। কেউ কোচবিহার, কেউ দিনহাটা, আবার কেউ সিতাই পৌঁছানোর প্রতীক্ষায় ছিলেন। অভিযোগ, ২ ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকলেও তাদের জন্য কোনো পরিবহণের ব্যবস্থা করা হয়নি।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ সরকারি কর্মীরা মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কের কলেজ মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে জমায়েত চলায় যান চলাচল ব্যাহত হয় ও সংলগ্ন স্থানে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইসি শুভজিৎ ঝা-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে আন্দোলনকারীদের কথা হলে তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা।
আন্দোলনকারী ভোটকর্মী মিঘির সাহা জানান, 'আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছি, কিন্তু গন্তব্যে পৌঁছানোর কোনো আয়োজন নেই। দিনহাটা যাওয়ার জন্য ডিসি থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জামালদা থেকে কোনোমতে এখানে এলেও পরবর্তী যাত্রার কোনো দিশা পাওয়া যাচ্ছে না। কেন্দ্রে গিয়ে অনেক নিয়মকানুন পালন করতে হয়, এভাবে সময় নষ্ট হলে কাজ ব্যাহত হবে'।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের