নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে নিষিদ্ধ গাঁজা চাষের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ নিল পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে গাঁজা গাছ উপড়ে নষ্ট করা হয়। বিভিন্ন এলাকায় জমি, বাড়ির আশপাশে লাগানো গাঁজা গাছ উপড়ে ধ্বংস করা হয়।ঘটনায় স্বস্তির নিশ্বাস এলাকাবাসীদের।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে সাহেবগঞ্জ থানার অন্তর্গত বুড়িরহাট এলাকায় অভিযান শুরু হয়। থানার বিভিন্ন এলাকায় জমি, বাড়ির আশপাশে লাগানো গাঁজা গাছ চিহ্নিত করে সেগুলি উপড়ে ফেলে ধ্বংস করা হয়। বারবার মাইকিং করে সাধারণ মানুষকে গাঁজা চাষ না করার জন্য সচেতন করা হলেও, কিছু মানুষ এখনও নিষিদ্ধ এই চাষ চালিয়ে যাচ্ছেন। সেই কারণেই বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে। পাশাপাশি বেআইনিভাবে গাঁজা চাষ বা মাদক সংক্রান্ত কোনও তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের