নিজস্ব প্রতিনিধি , মালদহ - ফুচকা বেঁচাকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন হলেন এক বিক্রেতা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর কলোনি গ্রামে ঘটনাটি ঘটে। মৃত রাইজুল হোসেন রাতে ফুচকা বিক্রি করে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে তার পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ঠেলা গাড়ি ত্রিপল দিয়ে ঢেকে রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী রাকিব শেখ ও আলকাস শেখের সঙ্গে তার বচসা বাঁধে। সেই বিবাদের জেরেই রাইজুলকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে রাকিব শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে মৃতের জামাইবাবু রফিকুল ইসলাম বলেন,'রাইজুল প্রতিদিন গ্রাম থেকে ২০০ কিমি দূরে ফুচকা বিক্রি করে। ফিরে এসে প্রতিদিন গাড়িটা নিজের বাড়ির সামনে ত্রিপল দিয়ে ঢেকে রাখে। গাড়ির ত্রিপলের দড়িটি প্রায়ই কেটে দেয় রাকিব শেখ ও আলকাস শেখ। কয়েকদিন আগে এই নিয়ে রাইজুল প্রতিবাদ করলে তাকে ওরা হুমকি দেয় যে দেখে নেবে। গতকাল ও যখন ফুচকা বিক্রি করে ফিরছিল তখন ওকে ৭ ৮ জন মিলে ঘেরাও করে। রাকিব শেখ ওর ঘাড়ের কাছে হাঁসোয়া দিয়ে ৩ বার কোপ দেয়। গ্রামের লোকজন দেখতে পেয়ে আমাদের খবর দেয়'।
মৃতের পরিবারের সদস্য মোহাম্মদ হাবিরুদ্দিন শেখের বক্তব্য,' রাইজুল ফুচকা বিক্রি করে রাত্রে ফিরছিলো। তখন অনেকে মিলে ওকে ঘিরে ধরে। রাকিব শেখ ওকে কুপিয়ে খুন করেছে। আমরা কঠোর ভাবে ওর শাস্তি চাই'।
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের