নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ। নির্বাচন কমিশনের নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে দাবি প্রশাসনের। তবে ভোটের দিনই এলাকায় খোঁজ মেলেনি বিতর্কিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের।
ইভিএম কারচুপির অভিযোগে আগের ভোট বাতিল হওয়ার পর বৃহস্পতিবার নতুন করে ভোটগ্রহণ শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে , সকাল ৯টা পর্যন্ত মোট ২০.৪৭ শতাংশ ভোট পড়েছে। এদিকে, ভোটের দিন এলাকায় অনুপস্থিত ছিলেন তৃণমূলের প্রভাবশালী নেতা জাহাঙ্গির খান।
জানা গেছে, তার বাড়ি এবং দলীয় দফতরের দরজায় তালা ঝুলতে দেখা যায়। বহুক্ষণ ডাকাডাকি করেও ভিতর থেকে কেউ দরজা খোলেননি। ভোট দিতে এসে স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেছেন, বহু বছর পর তারা ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারছেন। অভিযোগের আঙুল উঠেছে জাহাঙ্গির খান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, আগের একাধিক নির্বাচনে বুথে পৌঁছেও ভোট দিতে পারেননি তারা। কড়া নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এদিন তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে বলে প্রশাসন সূত্রে খবর।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের