নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ। ফারাক্কা বিধানসভা এলাকা থেকে উঠে এল হৃদয়বিদারক ঘটনা। প্রশাসনিক শুনানি ও নোটিশের মানসিক চাপে হঠাৎই প্রাণ হারালেন এক দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী। তার অকালপ্রয়াণে কার্যত অন্ধকারে ডুবে গেল পাঁচ সন্তানের ভবিষ্যৎ।
ঘটনাটি ঘটেছে ফারাক্কার কাঞ্চনতলা অঞ্চলের শুলিতলা গ্রামে। মৃত ব্যক্তির নাম সাকির শেখ, বয়স আনুমানিক ৫৫ বছর। পরিবার সূত্রে খবর, দরিদ্র পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন তিনি। তার সংসারে রয়েছে চার মেয়ে ও এক পুত্র। বড় মেয়েটি শারীরিকভাবে প্রতিবন্ধী। সংসারের যাবতীয় দায়িত্ব একাই বহন করতেন সাকির শেখ। রবিবার সকালে তার আকস্মিক মৃত্যুতে চরম দিশেহারা হয়ে পড়ে পরিবারটি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই চারদিকে চলতে থাকা SIR হিয়ারিং, নোটিশ ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে তীব্র মানসিক চাপে ভুগছিলেন তিনি। শুলিতলা গ্রামের BLO-2 জাহিরুল ইসলাম জানান, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর থেকেই সাকির শেখ হিয়ারিং নোটিশ নিয়ে প্রবল উদ্বেগে ভুগতেন। নোটিশ দেখলেই নানা প্রশ্ন করতেন, চোখেমুখে সবসময় আতঙ্কের ছাপ স্পষ্ট থাকত।
অভিযোগ উঠেছে, কিছুদিন আগেই সংসারের চরম আর্থিক চাপে পড়ে নিজের ভিটেমাটি বিক্রি করতে বাধ্য হন সাকির শেখ। স্থানীয় এক প্রোমোটার বাজারদরের তুলনায় অনেক কম দামে জমিটি কিনে নেয়। এখনও প্রায় ৪০ হাজার টাকা বকেয়া রয়েছে বলে দাবি পরিবারের। জমির টাকা না পাওয়ার দুশ্চিন্তা, ভোটার হিয়ারিং-এর আতঙ্ক, পাঁচ সন্তানের ভবিষ্যৎ বিশেষ করে প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা ও দেখভালের চিন্তা সব মিলিয়ে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন তিনি।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের