নিজস্ব প্রতিনিধি , মালদহ - একদিকে অন্নপূর্ণা প্রকল্পের টাকা নিয়ে ক্ষোভ। অন্যদিকে মাথার উপর ঘর হারানোর আশঙ্কা রয়েছে। দুই সমস্যায় ক্ষুব্ধ হয়ে জেলা বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দেখান শতাধিক মহিলা। ইংরেজবাজারের রেল কলোনির বাসিন্দাদের দাবি, দ্রুত তাদের সমস্যার সমাধান করতে হবে। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
সূত্রের খবর , ইংরেজবাজারের রেল কলোনিতে দীর্ঘ ৩০-৪০ বছর ধরে কয়েক হাজার পরিবার বসবাস করছে। রেলের পক্ষ থেকে মাইকিং করে আগামী সোমবারের মধ্যে বাড়ি, দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। সময়মতো জায়গা খালি না করলে বুলডোজার দিয়ে উচ্ছেদের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে দাবি বাসিন্দাদের। আগাম নোটিস না দিয়েই এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোটের আগে পুনর্বাসনের আশ্বাস মিললেও এখন সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের।
বিক্ষোভকারী মহিলারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এখানে বসবাসের পর হঠাৎ ঘর ছাড়ার নির্দেশে বহু পরিবার সমস্যায় পড়েছে। এতগুলি পরিবারকে একসঙ্গে সরিয়ে দিলে তারা কোথায় যাবেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাদের দাবি, আগে থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। তারপর তারা জায়গা ছেড়ে দেবেন। বিজেপি নেতাদের সঙ্গে দেখা করে পুনর্বাসনের ব্যবস্থা করার আবেদন জানাবেন বলেও জানান মহিলারা।
কর্মীদের দক্ষতা বাড়াতে তারাপীঠে শুরু বিশেষ সাংগঠনিক কর্মসূচি
বরাকরের রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
মহিলা করণিককে মারধরের অভিযোগ ওঠে পড়ুয়াদের বিরুদ্ধে
হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাবের টাকা সরানোর অভিযোগ , নতুন করে তদন্তে বড় পদক্ষেপ CID-র
ফলে নির্মল ঘোষকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল
অমিত শাহের বার্তা, সাংবিধানিক পথেই হবে পাহাড় সমস্যার সমাধান
নিউ চামটায় ম্যারাথন বৈঠক রাজনৈতিক নেতৃত্বদের
স্বামীজি নগরে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, অন্যত্র খুন করে প্রমাণ লোপাটের সন্দেহ পুলিশের
একজনকে গ্রেফতার করেছে পুলিশ
ভাঙড় বিস্ফোরণ মামলায় আইনি জটিলতা আরও বাড়ল শওকতের
মাটিগাড়া থানার উত্তরায়ন ফাঁড়ির তৎপরতায় হারানো সামগ্রী ফিরে পেলেন অ্যাডভোকেট
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের