নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরেই উন্নয়ন ও প্রশাসনিক নজরদারির স্পষ্ট বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম জানিয়ে তিনি ঘোষণা করলেন, এবার থেকে প্রতি মাসেই উত্তরবঙ্গে আসবে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও।
বুধবার সকালেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিমানবন্দরের বাইরে বেরিয়ে হাতজোড় করে উত্তরবঙ্গের মানুষকে অভিবাদন জানান তিনি। বিজেপিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য উত্তরবঙ্গবাসীকে শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী। এদিন তার পাশে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক।
বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরের পাঁচ জেলার বিধায়ক, প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নেমেই শুভেন্দু অধিকারী বলেন, ' এবার থেকে প্রতি মাসে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা উত্তরবঙ্গে আসবে। ঘুরতে নয়, এখানে কাজ করতে আসব। প্রতি সপ্তাহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উত্তরকন্যায় বসবেন।'
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের