6a09b6a58e733_Gallery_1779021311730
মে ১৭, ২০২৬ বিকাল ০৬:২২ IST

দুই শিশুকে ট্রেনে তুলে উঠতে পারলেন না মা-বাবা, আরপিএফের তৎপরতায় পরিবারের কোলে ফিরল ভাই-বোন

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - আরপিএফের দ্রুত পদক্ষেপে চলন্ত লোকাল থেকে দুই ভাই-বোনকে নিরাপদে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল অভিভাবকদের হাতে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় শিয়ালদহ দক্ষিণ শাখায়। কর্তব্যরত বাহিনীর এমন মানবিক উদ্যোগ ও দায়িত্বশীল আচরণে প্রশংসায় ভরিয়েছেন প্রতিদিনের যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গড়িয়ার বাসিন্দা নীলেশ গায়েন পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে রবিবার সকাল প্রায় ৭টা নাগাদ সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিলেন তারা। ট্রেন ঢুকতেই প্রথমে ছেলে আদর্শ ও মেয়ে আরোহীকে ডাউন ক্যানিং লোকালে তুলে দেন। সেই মুহূর্তেই আচমকা ছেড়ে দেয় ট্রেন। ফলে দম্পতি আর কামরায় উঠতে পারেননি। একা অবস্থায় গাড়ির ভিতরে পড়ে যায় দুই খুদে। পরিস্থিতি বুঝে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

সেই সময় একই ট্রেনে ফিরছিলেন শিয়ালদহ দক্ষিণ বিভাগের আরপিএফ হেড কনস্টেবল আশিস কুমার নায়েক। বিষয়টি চোখে পড়তেই তৎক্ষণাৎ দুই শিশুকে নিজের তত্ত্বাবধানে নিয়ে নেন তিনি। পরে বাচ্চাদের কাছ থেকে বাবার মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয় তাদের সঙ্গে। এরপর ক্যানিং স্টেশনের আরপিএফ অফিসে নিয়ে যাওয়া হয় ভাই-বোনকে।

সেখানে এসআই এন কে পান্ডের নির্দেশে হেড কনস্টেবল আশিস কুমার নায়েক, স্বাতী দে, প্রকাশ চন্দ্র মণ্ডল ও কনস্টেবল সতীশ কুমার তাদের খাবার, পানীয় জল ও প্রয়োজনীয় সহযোগিতা দেন। পাশাপাশি হাসি-মজার কথাবার্তায় স্বাভাবিক রাখার চেষ্টা করা হয় দুই খুদেকে। কিছুক্ষণ পর ক্যানিংয়ে পৌঁছে যান নীলেশ ও শঙ্করী গায়েন। পরে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে সন্তানদের তুলে দেওয়া হয় পরিবারের হাতে।

আশীষ কুমার নায়েক

বাবা নীলেশ গায়েন জানান, ‘একটি অনুষ্ঠানে যোগ দিতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আগে বাচ্চাদের তুলেছিলাম। তারপর ওদের মা উঠতে সামান্য দেরি করায় আমরা আর উঠতে পারিনি। পরে আরপিএফ ফোন করে জানায় ক্যানিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে ওদের ফিরে পাই'।

মা শঙ্করী গায়েন বলেন, ‘ক্যানিং থেকে সুন্দরবন যাওয়ার পরিকল্পনা ছিল। আচমকা এমন ঘটনায় ভেঙে পড়েছিলাম। পরে আরপিএফের তরফে ফোন করে আশ্বস্ত করা হয়। ছেলে বাবার নম্বর জানত বলেই যোগাযোগ সম্ভব হয়েছে। বাচ্চাদের কোনও সমস্যা হয়নি। সকলকে অসংখ্য ধন্যবাদ'।

আরও পড়ুন

বৃষ্টির রাতে ভেঙে পড়ল মাটির বাড়ি ! ঘুমের মধ্যেই বাবা-মেয়ের মৃত্যু
আগস্ট ৩১, ২০২৬

আহত পরিবারের আরও দুই সদস্য

আশ্রমে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মহারাজ ! ভাইরাল ভিডিও ঘিরে বিক্ষোভ কোচবিহারে
আগস্ট ৩১, ২০২৬

অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ

হাওড়ায় স্নিফার ডগের ইশারায় খুলল রহস্য ! ট্রলি ব্যাগ খুলতেই বেরোল ২২ কেজির বেশি গাঁজা
আগস্ট ৩১, ২০২৬

তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

কলা বোঝাই লরির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-খালাসি
আগস্ট ৩০, ২০২৬

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

২০ টাকার চাঁদা নিয়ে তুমুল অশান্তি! অনির্দিষ্টকালের জন্য বন্ধ মালদহ-নালাগোলা রুটের বাস পরিষেবা
আগস্ট ৩০, ২০২৬

যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি

নেহরুর মূর্তি উধাও! জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ, ২৪ ঘণ্টার হুঁশিয়ারি কংগ্রেসের
আগস্ট ৩০, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

পথ দুর্ঘটনায় জখম ষাঁড়ের চিকিৎসা নিয়ে প্রশ্ন , প্রশাসনের দ্বারস্থ ইসকন ভক্তরা
আগস্ট ৩০, ২০২৬

অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি

মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে যাওয়া যাবে না , দূর্গাপুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সুরে সুর মেলালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
আগস্ট ৩০, ২০২৬

যৌতুকের দাবিতে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার শ্বশুর
আগস্ট ৩০, ২০২৬

মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ

ঘিয়ের মধ্যে মাছি, চারপাশে নোংরা! সেবক রোডে মাখন ভোগের কারখানায় হানা, সিল করল পুরসভা
আগস্ট ৩০, ২০২৬

সেবক রোডে এই অভিযান চালানো হয়

স্কুল-দেবালয়ের গা ঘেঁষেই ‘মদের বার’! রাতে বাড়ির দরজায় টোকা, রায়দিঘিতে আতঙ্ক
আগস্ট ৩০, ২০২৬

স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সন্দেশখালিতে হোটেলে জঙ্গি হামলার মহড়া , পর্যটকদের উদ্ধার করল NSG
আগস্ট ৩০, ২০২৬

অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা 
 

মৃত্যু থেকে মাত্র কয়েক হাত দূরে! হড়পা বানের আতঙ্ক পেরিয়ে ঘরে ফিরলেন বসিরহাটের দম্পতি
আগস্ট ৩০, ২০২৬

আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা

রক্ষকই ভক্ষক! আপন দাদার কাছে ধর্ষণের শিকার ১২ বছরের নাবালিকা
আগস্ট ৩০, ২০২৬

শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি

উনুনের আগুনে পুড়ে ছাই দিনমজুরের ঘর , সর্বস্ব হারিয়ে অসহায় পরিবার
আগস্ট ৩০, ২০২৬

গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের