নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাইভোল্টেজ সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সভাকে ঘিরেই এবার দেখা যাচ্ছে নিখাদ বাঙালি সংস্কৃতির ছোঁয়া। শনিবারের সভার মঞ্চ তৈরি হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে। যেখানে বাংলার ঐতিহ্য ও শিল্পকলাকে বিশেষভাবে তুলে ধরা হবে।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সভাকে ঘিরে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সভায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে কড়া। প্রায় তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে সভাস্থল এবং সংলগ্ন এলাকায়। গোটা এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকছে এডিজি কোস্টাল। তার তত্ত্বাবধানে থাকবেন অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপি এবং একাধিক এসিপি পদমর্যাদার আধিকারিক।
বহুস্তরীয় নিরাপত্তা বলয়ের মাধ্যমে সভাস্থল এবং আশপাশের এলাকায় কড়া নজরদারি চালানো হবে। অন্যদিকে, সভার মঞ্চসজ্জাতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব। মূল মঞ্চটি তৈরি করা হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের স্থাপত্যশৈলীর আদলে। পাশাপাশি মঞ্চের দুই পাশে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে টেরাকোটা শিল্প, পটচিত্রসহ একাধিক শিল্পকর্মের প্রতিফলন রাখা হচ্ছে।
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের