নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - মাথাভাঙা মহকুমা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, মাথাভাঙা ১ নম্বর ওয়ার্ডের ৩৪ বছর বয়সী বাসিন্দা তাপস দাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলেও জরুরি ডিউটিতে থাকা চিকিৎসককে বারবার জানানো সত্ত্বেও রোগীকে দেখতে আসেননি তিনি। নার্সিং স্টাফরা ফোনে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা চালান বলেও দাবি পরিবারের। অবস্থার আরও অবনতি হলে রোগীকে কোচবিহারে রেফার করা হয়। অ্যাম্বুলেন্সে তোলার পরই তার মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি, চিকিৎসকের গাফিলতির কারণেই এই মৃত্যু হয়েছে। পাশাপাশি জরুরি ডিউটির সময় চিকিৎসক বাইরে ব্যক্তিগত চেম্বারে ছিলেন বলেও অভিযোগ তুলেছেন তারা। ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু করেন পরিবারের সদস্যরা।
ঘটনা প্রসঙ্গে মৃতের প্রতিবেশী বাপি দাসের বক্তব্য,'তাপসের প্রথম দিকে পিঠে একটা ছোট টিউমার বা বাঘি হয়েছিল। সেই ব্যথার জন্য ওষুধ খেয়েছিল। এরপর সন্ধ্যার দিকে আমি শুনি যে ওর শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে ভর্তির সময় কোন ডাক্তার দায়িত্বে ছিলেন, সে বিষয়ে আমি কিছু জানিনা। আমাদের নির্দিষ্ট অভিযোগ পুরো হসপিটালের সিস্টেমের ওপর। হসপিটাল কোনো পেশেন্টের দিকে ঠিক করে নজর রাখেনা। ডাক্তারের গাফিলতিতেই তাপস মারা গেছে। ডাক্তারের উপযুক্ত শাস্তি চাই'।
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের