নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্য রাজনীতির উত্তাপের মাঝেই মাদক নিয়ে গ্রেফতার তৃণমূল নেতার ভাইপো-সহ তার সঙ্গী। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রশাসন সমাজবিরোধীদের দমনে অত্যন্ত কড়া পদক্ষেপ করছে। সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে ও অপরাধমুক্ত সমাজ গড়তে কর্তৃপক্ষ এখন রীতিমতো কঠোর অবস্থান নিয়েছে। এই তৎপরতায় খুশি এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজন মিঠুন বর্মন (৩০)। তার বাড়ি জায়গীর বালাবাড়ি এলাকায়, যে কিনা তৃণমূল প্রধানের ভাইপো। অন্যজন রবিউল হক (২৯), বাড়ি সেউটি ১ নম্বর গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে চৌধুরীহাট-খাটামারী রাস্তার মাসান পাঠ এলাকায় নজরদারি বাড়ায় সাহেবগঞ্জ থানার পুলিশ। সেখানে দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এরপরই উদ্ধার হয় ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৯৪ গ্রাম।
পাশাপাশি একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দিনহাটা ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, থানার ওসি নকুল রায় ও নয়রাহাট তদন্ত কেন্দ্রের ওসি হিমাদ্রী ঘোষ। তাদের উপস্থিতিতেই ভিডিওগ্রাফির মাধ্যমে গোটা তল্লাশি প্রক্রিয়া সম্পন্ন হয়। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে পুলিশের এক আধিকারিক জানান, 'মাদক কারবারের বিরুদ্ধে কোনোভাবেই আপস করা হবে না। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবাগুলি কোথা থেকে আনা হয়েছিল বা কার কাছে পাচারের পরিকল্পনা ছিল, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে'।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের