নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের নির্ঘন্টে সিপিআইএমের দেওয়াল লিখন মুছে টিএমসি লিখে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ভাটপাড়া এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ৭ নম্বর ওয়ার্ডের কাটাডাঙা এলাকায় গত ২ দিন ধরে সিপিআইএমের পক্ষ থেকে দেওয়াল চুন করে দলীয় নাম লেখা হচ্ছিল। এখনও প্রার্থী ঘোষণা না হওয়ায় শুধু সংগঠনের নামই রাখা হয়েছিল। হঠাৎ বৃহস্পতিবার সকালে তাঁদের নজরে আসে, প্রায় সব দেওয়ালেই আগের লেখা মুছে অন্য দলের পরিচয় বসানো হয়েছে।

অভিযোগ, প্রার্থী ঘোষণার পর রাতের অন্ধকারে কিছু অবাঙালি তৃণমূল কর্মী সেই চিহ্ন মুছে দিয়ে নিজেদের দলের নাম লিখে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই শিবিরের কর্মীদের মধ্যে বচসা বাধে। সিপিআইএমের পক্ষ থেকে নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।
তৃণমূলের এক কর্মী জানান, ‘আমরা এরকম কিছু করিনি। এখানে দেওয়াল লেখার জন্য অনেক জায়গা এখনও খালি রয়েছে। অন্য কারও জায়গা নেওয়ার প্রশ্নই ওঠে না। বহু স্থানে সিপিআইএমের লেখা এখনও রয়েছে, মুছে দিলে তা থাকত কীভাবে? মুখ্যমন্ত্রীর দেখানো পথেই আমরা এগোচ্ছি। গণতন্ত্র রক্ষা করাই আমাদের লক্ষ্য। মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে, তাই জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী'।
অঞ্চলের সিপিআইএম সম্পাদক আশীষ দাস জানান, ‘সকালে বাজারে যাওয়ার সময় দেখলাম আমাদের সংরক্ষিত জায়গায় অন্যরা কাজ করছে। কেন এমন হচ্ছে জানতে চাইলে বলা হয়, ওদের সরকার, ওদের জামানা চলছে, তাই যা ইচ্ছে তাই করবে। আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাইছি'।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের