নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। আসন্ন নির্বাচনের উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। যেখানে পুরোনো প্রার্থীদের মতই রয়েছে একগুচ্ছ নতুন মুখ। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে টিকিট পেলেন অভিজ্ঞ নেতা পরেশ অধিকারীর।চুরির অপবাদে চাকরি হারাতে হয় তার মেয়েকে।

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে চাকরি হারান পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। আদালতে ছোটাছুটি করেছিলেন তিনি। তার বিরুদ্ধেও আদালতে অভিযোগ উঠছিল। তবে তাকে প্রার্থী হিসেবে টিকিট দেওয়ার পরই মেখলিগঞ্জের রাজনৈতিক মহলে খুশির জোয়ার। জয় নিয়ে ভীষণই আশাবাদী পরেশ অধিকারী। তার নাম ঘোষণা হতেই জয়ের ন্যায় আবিরখেলা শুরু হয় মেখলিগঞ্জে। রাস্তায় নেমে আনন্দে মাতামাতি শুরু করেন দলের কর্মী সমর্থকরা। মিষ্টিমুখ করানো হয় সকলকে।

প্রার্থী ঘোষিত হওয়ার পর পরেশ অধিকারী বলেছেন , "প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর সকলেই খুব খুশি। আমার ওপর আস্থা রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ। বিজেপি এখনও এখান থেকে প্রার্থী দিতে পারেনি। আমরা এলাকার উন্নয়নমূলক কাজের ওপর নজর দেব। আমি নিশ্চিত যে আমরা বিপুল ভোটে জয়ী হব। এই বিষয়ে কোনো সন্দেহ নেই।"

উল্লেখ্য , কলকাতা হাই কোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ মামলায় চাকরি যায় রাজ্যের শিক্ষা দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় তার। অভিযোগ ওঠে, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে প্রাক্তন মন্ত্রীর মেয়ের নিয়োগ বেআইনি। এমনকী প্রভাব খাটিয়ে প্রাক্তন মন্ত্রী তার মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ সামনে আসে। এরপরই এই মামলায় বাবা - মেয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের