নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে তদন্তে বড় অগ্রগতি। খুনে ব্যবহৃত বলে সন্দেহ দ্বিতীয় বাইকটিও উদ্ধার করেছে পুলিশ। বারাসাতের রেলগেট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হওয়া ওই বাইককে ঘিরে তদন্তে নতুন দিশা মিলতে পারে বলেই মনে করছে তদন্তকারী দল। যদিও খুনের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
বারাসাতের ১১ নম্বর রেলগেটের ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করার পর দুষ্কৃতীরা ওই বাইকেই ঘটনাস্থল ছেড়ে পালায়। পরে রেলগেটের কাছে বাইকটি ফেলে অন্যত্র গা-ঢাকা দেয় তারা। উদ্ধার হওয়া বাইকটির সঙ্গে খুনের সরাসরি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগেই মধ্যমগ্রাম এলাকা থেকে একটি বাইক উদ্ধার করেছিল পুলিশ। সেই বাইকের নম্বরপ্লেট ভুয়ো ছিল এবং ইঞ্জিন নম্বর ঘষে মুছে দেওয়া হয়েছিল বলে জানা যায়। দ্বিতীয় বাইকের ক্ষেত্রেও একই ধরনের চিহ্ন মিলেছে বলে সূত্রের খবর। ফলে তদন্তকারীদের সন্দেহ আরও জোরালো হয়েছে যে, পুরো ঘটনাটি অত্যন্ত পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের