নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ভরদুপুরে শিশু চুরির অভিযোগে এক মহিলাকে গণপিটুনির হাত থেকে বাঁচিয়ে আটক করল পুলিশ। ঘটনার জেরে বাগনান এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত মহিলা সত্যিই কোনও অপরাধের সঙ্গে জড়িত নাকি মানসিক ভারসাম্যহীন, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , খাদিনান ব্রিজ সংলগ্ন এলাকায় একাধিক বসতির অবস্থান। বুধবার সেখানে দুপুরে বাড়ির বাইরে খেলছিল এক নাবালিকা। প্রায় ২টো নাগাদ অচেনা এক মহিলা তার কাছে আসে। চকোলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বাচ্চাটি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। তাঁরা মহিলাকে প্রশ্ন করলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। স্থানীয়রা তাঁকে শিশু পাচারকারী বলে সন্দেহ করেন। উত্তেজিত জনতা তাঁকে মারধরের চেষ্টা করলে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, 'মহিলাকে দেখে মনে হয় না তিনি মানসিকভাবে অসুস্থ নন। আমাদের ধারণা তিনি শিশু পাচারকারী। এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। তাই সবাইকে বাড়ির বাচ্চাদের প্রতি সতর্ক থাকতে হবে। তাদের শেখাতে হবে, অচেনা কারও সঙ্গে না যাওয়া বা কোনও জিনিস গ্রহণ না করার ব্যাপারে। আমরা চাই পুলিশ কড়া ব্যবস্থা নিক'।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের