নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শান্তিপুরের একটি স্কুল। বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়দের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর। অভিযুক্ত শিক্ষককে মারধরের অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুরের বড় জিয়াকুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশীষ বিশ্বাস দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করতেন। অভিভাবকদের দাবি, তিনি ছাত্রীদের অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করতেন। সেলফি তোলার চেষ্টা করতেন। বিষয়টি বাইরে জানালে প্রজেক্টের নম্বর কমিয়ে দেওয়ার হুমকিও দিতেন। শুক্রবার সেই অভিযোগ প্রকাশ্যে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয়রা। স্টাফরুমে ঢুকে অভিযুক্ত শিক্ষককে মারধর করা হয়। তাকে লক্ষ্য করে পরপর ডিমও ছোঁড়া হয়। স্কুল চত্বরে ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে আইসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহত শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের