6a3bf15ecdfe3_Gallery_1782313111770
জুন ২৪, ২০২৬ রাত ১০:০৮ IST

ছাড়পত্র মিললে তবেই কাজ! তারাতলা দুর্ঘটনার পর কড়া সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলা বিপর্যয়ের পর নড়েচড়ে বসল প্রশাসন। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্মাণ সংক্রান্ত নিয়ম ও অনুমোদন প্রক্রিয়া নিয়েও নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। ফলে এই ঘটনাকে ঘিরে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।

বুধবার তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি জানান, আগামী ৩১ জুলাই পর্যন্ত কলকাতা পুর এলাকার সমস্ত নির্মীয়মাণ বাণিজ্যিক প্রকল্পের কাজ বন্ধ থাকবে। একই সঙ্গে তৃণমূল আমলে অনুমোদন পাওয়া একাধিক বিল্ডিং প্ল্যানও খতিয়ে দেখা হবে। এই কাজের জন্য পিডব্লিউডি, সিভিল ডিফেন্স, পুলিশ, দমকল ও পুরসভার প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ অডিট টিম গঠন করা হবে। ওই টিম নির্মাণস্থল পরিদর্শন করবে। নকশা ও অনুমোদনের নথিও পরীক্ষা করবে। কোনও ত্রুটি ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে হাসপাতাল, মেট্রো, সেনা ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নির্মাণকাজ এই নির্দেশের আওতার বাইরে থাকবে।

প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের একাংশের অনুমান, নকশাগত ত্রুটির কারণেই তারাতলার নির্মীয়মাণ গুদাম ও কোল্ড স্টোরেজের কাঠামো ভেঙে পড়ে থাকতে পারে। সেই কারণেই অনুমোদিত বিল্ডিং প্ল্যানগুলির স্বাস্থ্যপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, চলতি বছরের ১৭ জানুয়ারি ওই প্রকল্পের নকশা অনুমোদন পেয়েছিল। মাত্র পাঁচ মাসের মধ্যেই বুধবার দুপুর ১২টা ৭ মিনিট নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তিনতলা কাঠামোটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু শ্রমিক।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে নামানো হয় সেনা, দমকল, এনডিআরএফ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ধ্বংসস্তূপের ভিতরে আটকে পড়াদের খোঁজে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও স্নিফার ডগ। ভার্টিকাল ড্রিলিংয়ের মাধ্যমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বক্তব্য, দুপুরে মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করেই সেনার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দলগুলি।

মুখ্যমন্ত্রীর দাবি, বুধবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৮ জনকে। আহতদের গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। বিপর্যয়স্থলেও একটি মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে। এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় এই বিষয়ে বিস্তারিত বিবৃতি দেবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন

ফ্রি প্যালেস্টাইন নয়, ফ্রি পিওকে লিখুন , যাদবপুরে বাম - অতি বামেদের চ্যালেঞ্জ শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর

আরজি.কর কাণ্ডে পুনর্তদন্তের গতি বাড়াল হাইকোর্ট , সিবিআইকে ডেডলাইন বেঁধে দিল আদালত
আগস্ট ২৮, ২০২৬

আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি

রাত ১২টা বাজলেই বন্ধ ফেসবুক-ইনস্টা! কিশোরদের জন্য মেটার বড় সিদ্ধান্ত
আগস্ট ২৮, ২০২৬

কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা

প্রতিদিন রাতে মদ খাইয়ে দুটো ছেলেকে পাঠায় , বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার
আগস্ট ২৮, ২০২৬

মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার

জব তক মে মরা নেহি, তব তক হারা নেহি , ক্যাথেড্রাল রোডে রণহুঙ্কার অভিষেকের
আগস্ট ২৮, ২০২৬

দলবদলুদের কড়া বার্তা অভিষেকের

মণ্ডপের পাশে আমিষ খাবার বিক্রি করা যাবে না ! দূর্গাপুজোর আগে বড় বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
আগস্ট ২৮, ২০২৬

মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি 

 

বিধবা-বার্ধক্য ভাতায় বড় সুখবর ! রাজ্য সরকারের নতুন নিয়মে এবার পেতে পারেন ২০০০ টাকা পর্যন্ত
আগস্ট ২৮, ২০২৬

আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা

পুজোর আগেই বড় বদল ! আধুনিক LHB রেকে ছুটবে তিস্তা-তোর্সা এক্সপ্রেস
আগস্ট ২৮, ২০২৬

নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন

মমতা পৌঁছতেই সভায় হুড়োহুড়ি, ক্যাথিড্রাল রোডে গাড়ির ভিড়ে আটকাল অ্যাম্বুল্যান্স
আগস্ট ২৮, ২০২৬

পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়

৩ রা সেপ্টেম্বর রাস্তায় নামবে না ক্যাব-বাইক , ১২ ঘণ্টার ধর্মঘটে চরম ভোগান্তির আশঙ্কা
আগস্ট ২৮, ২০২৬

একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি

রাখির দিনে খোল বাজিয়ে পদযাত্রা, মমতার বাড়ির সামনে কীর্তন শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু

রাখির মঞ্চে আজাদি বিতর্ক, যাদবপুরের দেওয়ালে কিষানজি নিয়ে তোপ শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু

শ্রাবণে খাসির মাংস খাওয়ার বায়না, বাবার রাগে নিভল ছেলের জীবন!
আগস্ট ২৮, ২০২৬

ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির ছায়া , একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
আগস্ট ২৮, ২০২৬

কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা

ফুটপাথে কষ্টের দিন শেষ , বিতর্ক পেরিয়ে নতুন ঠিকানায় সীতা, পেলেন কাজও
আগস্ট ২৮, ২০২৬

সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের