6a9159e497b1e_images (1)
আগস্ট ২৮, ২০২৬ দুপুর ০৩:২২ IST

৩ রা সেপ্টেম্বর রাস্তায় নামবে না ক্যাব-বাইক , ১২ ঘণ্টার ধর্মঘটে চরম ভোগান্তির আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামী ৩ রা সেপ্টেম্বর শহর আর শহরতলির যাত্রী পরিষেবায় বড়সড় প্রভাব পড়তে পারে। ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, ‘যাত্রী সাথী’ আর বাইক-ট্যাক্সি চালকদের একাংশ ওই দিন কর্মবিরতির পথে হাঁটছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকায় অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ, সকলেই সমস্যায় পড়তে হতে পারেন। একাধিক দাবিকে সামনে রেখে শ্রমিক সংগঠনগুলির ডাকে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

ধর্মঘটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্যাক্সি ও অ্যাপ নির্ভর গাড়ি পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে। চালকদের দাবি, রাস্তায় কাজ করার সময় পুলিশি হয়রানি আর অপ্রয়োজনীয় আইনি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ট্রাফিক সিগন্যাল সংক্রান্ত ত্রুটির কারণে যাত্রী ওঠানো-নামানোর ক্ষেত্রেও জরিমানার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। এই সমস্যাগুলির স্থায়ী সমাধানের পাশাপাশি চালকদের বিরুদ্ধে অযথা মামলা বন্ধের দাবিও উঠেছে।

অ্যাপ-ক্যাব সংস্থাগুলির বিভিন্ন নিয়ম নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন চালক সংগঠনগুলির প্রতিনিধিরা। ওলা, উবেরের মতো সংস্থায় চালকদের অ্যাকাউন্ট বা আইডি বন্ধ করার ক্ষেত্রে স্বচ্ছতা আনার দাবি জানানো হয়েছে। রেল স্টেশনগুলিতে যাত্রীদের নিয়ে টানাটানি করা দালালদের নিয়ন্ত্রণ আর সরকারি ভাড়ার নিয়ম কার্যকর করার দাবিও রয়েছে। পাশাপাশি বাইক-ট্যাক্সিকে বাণিজ্যিক পরিবহণের মর্যাদা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

ধর্মঘটের পাশাপাশি ওই দিন কলকাতায় বড় কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। দুপুর ১টার দিকে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করে পরিবহণ ভবনের দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে। গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে মিছিল পৌঁছবে পরিবহণ দফতরে। সেখানে পরিবহণমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। সংগঠনগুলির বক্তব্য, আগেও সমস্যাগুলি সরকারের কাছে জানানো হয়েছিল। কিন্তু সমাধান না হওয়ায় এবার আন্দোলনের পথে যেতে হচ্ছে।

আরও পড়ুন

রাখির দিনে খোল বাজিয়ে পদযাত্রা, মমতার বাড়ির সামনে কীর্তন শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু

রাখির মঞ্চে আজাদি বিতর্ক, যাদবপুরের দেওয়ালে কিষানজি নিয়ে তোপ শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু

শ্রাবণে খাসির মাংস খাওয়ার বায়না, বাবার রাগে নিভল ছেলের জীবন!
আগস্ট ২৮, ২০২৬

ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির ছায়া , একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
আগস্ট ২৮, ২০২৬

কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা

ফুটপাথে কষ্টের দিন শেষ , বিতর্ক পেরিয়ে নতুন ঠিকানায় সীতা, পেলেন কাজও
আগস্ট ২৮, ২০২৬

সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও

EV-তেই বদলাবে ভারতের অটোমোবাইল বাজার! ২০৩০ সালের লক্ষ্যে বড় ঘোষণা নিতিন গড়করির
আগস্ট ২৮, ২০২৬

বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ

ডেঙ্গি ঠেকাতে স্কুলের পোশাকেও বদল ! স্কার্ট-হাফ প্যান্টের বদলে শাড়ি, সালোয়ার, ট্রাউজারের পরামর্শ
আগস্ট ২৮, ২০২৬

মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ

 

বিতর্কের পর রাখির বন্ধনে অগ্নিমিত্রা, ফুটপাথবাসীদের সঙ্গে উৎসবে মাতলেন মন্ত্রী
আগস্ট ২৮, ২০২৬

ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা

পুজোর আগেই সুখবর , সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা বাড়ল ২ হাজার
আগস্ট ২৭, ২০২৬

১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে

ব্যস্ত সন্ধ্যায় মেট্রো বিভ্রাট , চরম দুর্ভোগে অফিস ফেরত যাত্রীরা
আগস্ট ২৭, ২০২৬

যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল

এক হোটেলে ৪০ ট্রেড লাইসেন্স! নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে পুরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
আগস্ট ২৭, ২০২৬

নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন

পুজোর আগে চিনিতে কোপ! টাকা থাকলেও ইচ্ছেমতো মিলবে না চিনি
আগস্ট ২৭, ২০২৬

পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা

যাদবপুরের অশান্তির নেপথ্য খুঁজতে তৎপর কমিশন, শুরু হল নথি বিশ্লেষণ
আগস্ট ২৭, ২০২৬

যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন

ক্যামাক স্ট্রিটে বেআইনি বিলবোর্ড খোলাকে ঘিরে ধুন্ধুমার , পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অভিষেকের
আগস্ট ২৭, ২০২৬

অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা

রাখিতে মহিলাদের জন্য এক বছরের ফ্রি রিচার্জ ! প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া
আগস্ট ২৭, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের