নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাখির সকালে ভবানীপুরে একেবারে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে রাখিবন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ, তারপর গলায় খোল ঝুলিয়ে পদযাত্রা। আর সেই পদযাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে খোল বাজিয়ে কীর্তন করলেন তিনি। সঙ্গে ছিলেন তাপস রায়, পাপিয়া অধিকারী-সহ অন্যান্যরা। রাখির উৎসবকে কেন্দ্র করে এদিন ভবানীপুরে কার্যত রাজনৈতিক বার্তা এবং ধর্মীয় আবহ দুইয়েরই মিশেল দেখা গেল।
শুক্রবার সকাল থেকেই রাখিবন্ধন উপলক্ষ্যে রাজ্যজুড়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। ভবানীপুরেও আয়োজিত হয় বিশেষ রাখিবন্ধন অনুষ্ঠান। সেখানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদানের কথা তুলে ধরে রাখিকে তিনি বর্ণনা করেন রাষ্ট্রবাদের রাখি এবং ভাতৃত্বের রাখি হিসেবে। ভবানীপুরের অনুষ্ঠান শেষ হওয়ার পরই শুরু হয় পদযাত্রা। গলায় খোল ঝুলিয়ে সেই পদযাত্রায় শামিল হন শুভেন্দু। সঙ্গে ছিলেন তাপস রায়, পাপিয়া অধিকারী-সহ দলের অন্যান্য নেতা-কর্মী। পদযাত্রা এগিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকেও।
এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে খোল বাজিয়ে কীর্তন করেন মুখ্যমন্ত্রী। রাখির দিন ভবানীপুরের রাস্তায় এই দৃশ্য স্বাভাবিকভাবেই নজর কাড়ে। রাজনৈতিক মহলেও শুরু হয় আলোচনা। পদযাত্রা শেষে শুভেন্দু সোজা চলে যান নজরুল মঞ্চের রাখিবন্ধন অনুষ্ঠানে। সেখানে পড়ুয়াদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু মানুষ। নতুন প্রজন্মের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা ছিল তারাই দেশের ও রাজ্যের ভবিষ্যৎ। তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি দেশ ও রাজ্যের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। তার বক্তব্য, আগামী দিনে তাদের নেতৃত্বেই দেশ আরও উচ্চতায় পৌঁছবে।
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের