6a917888376f0_Screenshot_2026-08-28-17-23-13-679_com.facebook.katana-edit
আগস্ট ২৮, ২০২৬ বিকাল ০৫:৩১ IST

জব তক মে মরা নেহি, তব তক হারা নেহি , ক্যাথেড্রাল রোডে রণহুঙ্কার অভিষেকের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাখির দিনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে একাধিক ইস্যুতে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় দাঁড়িয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়ো খবর নিয়েও তীব্র আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার স্পষ্ট বার্তা, 'জব তক মে মরা নেহি, তব তক মে হারা নেহি।' একইসঙ্গে জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই দলের ক্ষেত্রে চূড়ান্ত।  

রাখিবন্ধন উৎসব এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্যাথিড্রাল রোডে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে তার বক্তব্যের অন্যতম বড় অংশ জুড়ে ছিল ভুয়ো খবর এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা প্রচার। অভিষেকের দাবি, 'আপনারা অনেকেই অনেক খবর দেখছেন। কিন্তু যত দিন না আমার মৃতদেহ দেখছেন এবং তার ওপর জোড়া ফুলের পতাকা দেখছেন, কোনও কথা বিশ্বাস করবেন না। জব তক মে মরা নেহি, তব তক মে হারা নেহি।'

এদিন দলের ভিতরের বেইমানদের নিয়েও কড়া অবস্থান স্পষ্ট করেন অভিষেক। কুণাল ঘোষের বক্তব্যকে সমর্থন করে তিনি জানান, যারা কঠিন সময়ে দল ছেড়ে অন্য শিবিরে গিয়েছিলেন, তাদের ভবিষ্যতে দলে ফেরানোর ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না। অভিষেক স্পষ্ট করে দেন, তৃণমূলে কে ফিরবেন আর কে ফিরবেন না সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই শেষ কথা। তবে দল ক্ষমতায় বা কঠিন পরিস্থিতিতে থাকা অবস্থায় তৃণমূলের সঙ্গে থেকে পরে নিজেদের স্বার্থে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের উদ্দেশ্যে তিনি কড়া বার্তা দেন।

আরও পড়ুন

মণ্ডপের পাশে আমিষ খাবার বিক্রি করা যাবে না ! দূর্গাপুজোর আগে বড় বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
আগস্ট ২৮, ২০২৬

মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি 

 

বিধবা-বার্ধক্য ভাতায় বড় সুখবর ! রাজ্য সরকারের নতুন নিয়মে এবার পেতে পারেন ২০০০ টাকা পর্যন্ত
আগস্ট ২৮, ২০২৬

আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা

পুজোর আগেই বড় বদল ! আধুনিক LHB রেকে ছুটবে তিস্তা-তোর্সা এক্সপ্রেস
আগস্ট ২৮, ২০২৬

নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন

মমতা পৌঁছতেই সভায় হুড়োহুড়ি, ক্যাথিড্রাল রোডে গাড়ির ভিড়ে আটকাল অ্যাম্বুল্যান্স
আগস্ট ২৮, ২০২৬

পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়

৩ রা সেপ্টেম্বর রাস্তায় নামবে না ক্যাব-বাইক , ১২ ঘণ্টার ধর্মঘটে চরম ভোগান্তির আশঙ্কা
আগস্ট ২৮, ২০২৬

একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি

রাখির দিনে খোল বাজিয়ে পদযাত্রা, মমতার বাড়ির সামনে কীর্তন শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু

রাখির মঞ্চে আজাদি বিতর্ক, যাদবপুরের দেওয়ালে কিষানজি নিয়ে তোপ শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু

শ্রাবণে খাসির মাংস খাওয়ার বায়না, বাবার রাগে নিভল ছেলের জীবন!
আগস্ট ২৮, ২০২৬

ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির ছায়া , একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
আগস্ট ২৮, ২০২৬

কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা

ফুটপাথে কষ্টের দিন শেষ , বিতর্ক পেরিয়ে নতুন ঠিকানায় সীতা, পেলেন কাজও
আগস্ট ২৮, ২০২৬

সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও

EV-তেই বদলাবে ভারতের অটোমোবাইল বাজার! ২০৩০ সালের লক্ষ্যে বড় ঘোষণা নিতিন গড়করির
আগস্ট ২৮, ২০২৬

বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ

ডেঙ্গি ঠেকাতে স্কুলের পোশাকেও বদল ! স্কার্ট-হাফ প্যান্টের বদলে শাড়ি, সালোয়ার, ট্রাউজারের পরামর্শ
আগস্ট ২৮, ২০২৬

মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ

 

বিতর্কের পর রাখির বন্ধনে অগ্নিমিত্রা, ফুটপাথবাসীদের সঙ্গে উৎসবে মাতলেন মন্ত্রী
আগস্ট ২৮, ২০২৬

ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা

পুজোর আগেই সুখবর , সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা বাড়ল ২ হাজার
আগস্ট ২৭, ২০২৬

১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে

ব্যস্ত সন্ধ্যায় মেট্রো বিভ্রাট , চরম দুর্ভোগে অফিস ফেরত যাত্রীরা
আগস্ট ২৭, ২০২৬

যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের