নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাখির মঞ্চ থেকে দেশবিরোধী স্লোগান, যাদবপুরের দেওয়ালে রেড স্যালুট কিষানজি লেখা এবং আজাদির দাবিকে ঘিরে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার ভবানীপুরের রাখিবন্ধন উৎসবে বক্তব্য রাখতে গিয়ে দেশভাগের দাবিদার এবং সংবিধান-বিরোধী শক্তির বিরুদ্ধে সরব হন তিনি। তার প্রশ্ন, 'দেশ তো কবেই স্বাধীন, কীসের আজাদি?' একইসঙ্গে দেশের ভিতর থেকে ভারতকে দুর্বল করার চেষ্টা চলছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার ভবানীপুর বিধানসভা এলাকায় আয়োজিত রাখিবন্ধন উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাখির উৎসবকে কেন্দ্র করে দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রাম এবং বাংলার ভূমিকার কথা তুলে ধরার পাশাপাশি একাধিক রাজনৈতিক ও বিতর্কিত প্রসঙ্গেও সরব হন তিনি। দেশের বাইরের শত্রুদের পাশাপাশি দেশের অভ্যন্তরেও কিছু শক্তি ভারতকে দুর্বল করার চেষ্টা করছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, বাইরের শত্রুদের মোকাবিলায় দেশের সেনাবাহিনী রয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর পাল্টা অভিযানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের ভিতরেও এমন কিছু মানুষ রয়েছেন, যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।
এরপরই কলকাতার রাস্তায় আজাদি স্লোগান ওঠার প্রসঙ্গ তোলেন শুভেন্দু। তার প্রশ্ন, স্বাধীনতার এত বছর পরেও আজাদির দাবি কেন উঠবে? কাশ্মীরের স্বাধীনতার দাবির স্লোগান নিয়েও তিনি সরব হন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে কেন মাওবাদী নেতা কিষানজিকে শ্রদ্ধা জানিয়ে ‘রেড স্যালুট কিষানজি’ লেখা থাকবে, তা নিয়ে প্রশ্ন থাকা স্বাভাবিক। তাঁর দাবি, কিষানজি ভোট বয়কটের কথা বলেছিলেন এবং সংবিধান মানতেন না। তাই আগামী প্রজন্মের সামনে এমন বার্তা তুলে ধরার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের