6a91764480776_FotoJet-41-6 (1)
আগস্ট ২৮, ২০২৬ বিকাল ০৫:২৩ IST

মণ্ডপের পাশে আমিষ খাবার বিক্রি করা যাবে না ! দূর্গাপুজোর আগে বড় বার্তা বিশ্ব হিন্দু পরিষদের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে পালা বদলের পর এবছরের দূর্গা পুজো একাধিক পরিবর্তনের মধ্যেই সামনে এল এক নতুন দাবি। দূর্গাপুজোর মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ খাবার বিক্রি বন্ধ রাখার পক্ষে সওয়াল করেছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের বক্তব্য, প্রতিমার আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। এই নিয়ম না মানলে প্রয়োজনে সংগঠনটি পদক্ষেপ করতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে অবশ্য গোটা বাংলায় পুজোর সময় আমিষ খাবার বন্ধ করার দাবি তোলা হয়নি। তাদের বক্তব্য, মণ্ডপের আশেপাশে মাংস বা অন্য আমিষ খাবার বিক্রি বা খাওয়া থেকে বিরত থাকা উচিত। সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্গুণানন্দ জানিয়েছেন, বাংলার পুজোয় বরাবরই নানা ধরনের খাদ্যাভ্যাস রয়েছে। তবে দেবীর প্রতিমার কাছাকাছি জায়গায় ধর্মীয় ভাবাবেগের মর্যাদা বজায় রাখা দরকার।

ভিএইচপির তরফে আরও বলা হয়েছে, আমিষ খাবার বিক্রি করতেই হলে মণ্ডপ থেকে দূরে নির্দিষ্ট জায়গা রাখা যেতে পারে। সেক্ষেত্রে খাবারের উচ্ছিষ্ট যেন পুজোর জায়গার আশেপাশে না আসে। সেদিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। সংগঠনের দাবি, প্রতিমার পবিত্রতা রক্ষা করা সনাতনীদের দায়িত্ব। পুজো কমিটিগুলি সেই বিষয়ে ব্যবস্থা না নিলে সংগঠনটি পরে হস্তক্ষেপ করতে পারে বলে বার্তা দেওয়া হয়েছে।

এদিকে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ প্রচলিত বক্তব্য নিয়েও আপত্তি জানিয়েছে ভিএইচপি। সংগঠনের নেতার মতে, হিন্দু ধর্মীয় রীতি পালন করার দায়িত্ব হিন্দু সমাজেরই। অন্য ধর্মের মানুষ চাইলে পুজো মণ্ডপে আসতে পারেন, এতে আপত্তি নেই বলে জানানো হয়েছে। তবে মণ্ডপের ধর্মীয় পরিবেশ, রীতি, আবেগ আর পবিত্রতা বজায় রাখার দায়িত্ব সংশ্লিষ্ট হিন্দু সমাজকেই নিতে হবে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন

বিধবা-বার্ধক্য ভাতায় বড় সুখবর ! রাজ্য সরকারের নতুন নিয়মে এবার পেতে পারেন ২০০০ টাকা পর্যন্ত
আগস্ট ২৮, ২০২৬

আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা

পুজোর আগেই বড় বদল ! আধুনিক LHB রেকে ছুটবে তিস্তা-তোর্সা এক্সপ্রেস
আগস্ট ২৮, ২০২৬

নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন

মমতা পৌঁছতেই সভায় হুড়োহুড়ি, ক্যাথিড্রাল রোডে গাড়ির ভিড়ে আটকাল অ্যাম্বুল্যান্স
আগস্ট ২৮, ২০২৬

পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়

৩ রা সেপ্টেম্বর রাস্তায় নামবে না ক্যাব-বাইক , ১২ ঘণ্টার ধর্মঘটে চরম ভোগান্তির আশঙ্কা
আগস্ট ২৮, ২০২৬

একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি

রাখির দিনে খোল বাজিয়ে পদযাত্রা, মমতার বাড়ির সামনে কীর্তন শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু

রাখির মঞ্চে আজাদি বিতর্ক, যাদবপুরের দেওয়ালে কিষানজি নিয়ে তোপ শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু

শ্রাবণে খাসির মাংস খাওয়ার বায়না, বাবার রাগে নিভল ছেলের জীবন!
আগস্ট ২৮, ২০২৬

ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির ছায়া , একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
আগস্ট ২৮, ২০২৬

কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা

ফুটপাথে কষ্টের দিন শেষ , বিতর্ক পেরিয়ে নতুন ঠিকানায় সীতা, পেলেন কাজও
আগস্ট ২৮, ২০২৬

সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও

EV-তেই বদলাবে ভারতের অটোমোবাইল বাজার! ২০৩০ সালের লক্ষ্যে বড় ঘোষণা নিতিন গড়করির
আগস্ট ২৮, ২০২৬

বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ

ডেঙ্গি ঠেকাতে স্কুলের পোশাকেও বদল ! স্কার্ট-হাফ প্যান্টের বদলে শাড়ি, সালোয়ার, ট্রাউজারের পরামর্শ
আগস্ট ২৮, ২০২৬

মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ

 

বিতর্কের পর রাখির বন্ধনে অগ্নিমিত্রা, ফুটপাথবাসীদের সঙ্গে উৎসবে মাতলেন মন্ত্রী
আগস্ট ২৮, ২০২৬

ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা

পুজোর আগেই সুখবর , সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা বাড়ল ২ হাজার
আগস্ট ২৭, ২০২৬

১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে

ব্যস্ত সন্ধ্যায় মেট্রো বিভ্রাট , চরম দুর্ভোগে অফিস ফেরত যাত্রীরা
আগস্ট ২৭, ২০২৬

যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল

এক হোটেলে ৪০ ট্রেড লাইসেন্স! নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে পুরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
আগস্ট ২৭, ২০২৬

নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের