নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফুটপাথে দুধ গরম করা নিয়ে তৈরি হওয়া বিতর্কে একসময় শিরোনামে উঠে এসেছিলেন সীতা ওরফে রশিদা। বিতর্ক, প্রশাসনিক তৎপরতা, সরকারি আশ্রয়ে যাওয়ার প্রস্তাব সব মিলিয়ে গত কয়েকদিনে বারবার বদলেছে তার জীবনের ছবি। একসময় আচমকাই উধাও হয়ে গিয়েছিলেন তিনি। পরে হদিশ মেলার পর শুরু হয় নতুন করে মাথা গোঁজার ঠাঁই খোঁজা। অবশেষে শুক্রবার এল স্বস্তির খবর। সীতা ও তার মেয়েদের জন্য মিলেছে তার পছন্দের এলাকায় বাসস্থান।
গত কয়েকদিন ধরেই সীতা ও তার ছোট দুই মেয়েকে নিরাপদ আশ্রয়ে রাখার চেষ্টা চালাচ্ছিল পুরসভা ও পুলিশ। বেলেঘাটা এবং রামমোহন রায় রোডের দুটি সরকারি আশ্রয়স্থলে তাদের নিয়ে যাওয়া হলেও সেখানে থাকতে রাজি হননি সীতা বলে দাবি প্রশাসনের। তবে সীতার এক মেয়ে পূজা পুরসভার ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে সরকারি আশ্রয়স্থলেই থেকে যান। অন্যদিকে সীতা ও তার দুই মেয়ের জন্য বিকল্প বাসস্থানের সন্ধান শুরু হয়। বিধায়ক সজল ঘোষ জানিয়েছিলেন, তারা আপাতত নিরাপদ আশ্রয়ে রয়েছেন এবং দলের কর্মীদের বাড়িতেও তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল।
এরপর গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় সীতার পছন্দমতো একটি বাড়ির খোঁজ চলতে থাকে। কিন্তু একাধিক জায়গা দেখানো হলেও সীতার পছন্দ হচ্ছিল না। পরিস্থিতির কথা মাথায় রেখে তাকে সাময়িকভাবে একটি হোটেলেও রাখা হয়েছিল। অবশেষে শুক্রবার মিলল সেই কাঙ্ক্ষিত ঠিকানা। সীতার পছন্দের এলাকাতেই তার ও পরিবারের থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে নাতি ও মেয়েদের নিয়ে সেই নতুন ঠিকানাতেই রয়েছেন তিনি। দীর্ঘ অনিশ্চয়তার পর মাথার উপর স্থায়ী ছাদ পাওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে পরিবারে।
শুক্রবার সীতা, তার মেয়ে এবং নাতিকে সঙ্গে নিয়ে একটি ভিডিও করেন বিজেপির দুই নেতা। সেখানে সীতার বর্তমান পরিস্থিতির কথা জানানো হয়। তাঁদের দাবি, দলের শীর্ষ নেতৃত্ব নিয়মিত সীতার পরিবারের খোঁজ নিচ্ছেন। তাদের কথায়, 'শুভেন্দু দা বারবার ওনাদের খোঁজ নিয়েছেন, অগ্নিমিত্রা দি খোঁজ নিয়েছেন। ওনারা ভালো আছেন। সরকার ওনাদের পাশে আছে।' এদিকে, নতুন বাসস্থান এবং কাজের ব্যবস্থা হওয়ায় খুশি সীতা নিজেও। মুখ্যমন্ত্রীর সহযোগিতার কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের