6a915c1150b4d_Screenshot_2026-08-28-15-27-53-910_com.facebook.katana-edit
আগস্ট ২৮, ২০২৬ দুপুর ০৩:৩০ IST

মমতা পৌঁছতেই সভায় হুড়োহুড়ি, ক্যাথিড্রাল রোডে গাড়ির ভিড়ে আটকাল অ্যাম্বুল্যান্স

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় ছন্দপতন। গার্ডরেল সরিয়ে আচমকাই মঞ্চের দিকে এগিয়ে গেলেন হাজার হাজার কর্মী-সমর্থক। মুহূর্তের মধ্যে বেড়ে গেল ভিড়, তার মধ্যেই ঢুকে পড়ল একাধিক গাড়ি। আটকে পড়ল অ্যাম্বুল্যান্সও। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত নিজেই সভা কিছুক্ষণের জন্য বন্ধ রাখার নির্দেশ দিলেন মমতা। একে একে গাড়ি বেরিয়ে যাওয়ার পর ফের শুরু হয় সভা।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার ক্যাথিড্রাল রোডে সভার আয়োজন করেছিল কালীঘাটপন্থী তৃণমূল। মেয়ো রোডে সভার অনুমতি না মেলায় আদালতের নির্দেশে বিকল্প জায়গা হিসেবে ক্যাথিড্রাল রোডে সভা করার সিদ্ধান্ত হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, দুপুর ৩টের মধ্যে সভা শেষ করার কথা। দুপুর ১টার পর ঘটনাস্থলে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আসার পরই সভাস্থলে আচমকা ভিড় বাড়তে শুরু করে। গার্ডরেল সরিয়ে বহু কর্মী-সমর্থক মঞ্চের দিকে এগিয়ে যান। অতিরিক্ত ভিড়ের মধ্যে একাধিক গাড়িও ঢুকে পড়ে। এমনকি একটি অ্যাম্বুল্যান্সও ভিড়ের মধ্যে আটকে যায় বলে জানা যায়।

পরিস্থিতি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িগুলি দ্রুত বের করে দেওয়ার নির্দেশ দেন। পুলিশকে সহযোগিতা করার কথাও বলেন তিনি। পাশাপাশি সভাস্থলের পাশের রাস্তায় গাড়ি ঢুকে পড়া নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন তৃণমূলনেত্রী। মঞ্চ থেকেই তিনি জানান, রাস্তা বন্ধ রেখেই সভা হবে। একইসঙ্গে প্রায় আধঘণ্টা সভা বন্ধ রাখার কথা বলেন তিনি। তাঁর নির্দেশ ছিল, সভার পাশের রাস্তায় ঢুকে পড়া সমস্ত গাড়ি আগে বের করে দিতে হবে। রাস্তা ফাঁকা হওয়ার পর ফের কর্মীদের নিয়ে সভা শুরু হবে।

এরপর ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ধীরে ধীরে গাড়িগুলিকে বের করে দেওয়া হয় এলাকা থেকে। তৃণমূল কর্মীদের একাংশকেও গাড়ি পাস করাতে দেখা যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ফের শুরু হয় সভা। পরবর্তীতে মঞ্চে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সভা শেষ করতে হবে তৃণমূলকে। ফলে বিশৃঙ্খলার জেরে সভা কিছুক্ষণ বন্ধ থাকলেও সময়সীমার মধ্যেই কর্মসূচি শেষ করার চ্যালেঞ্জ ছিল দলের সামনে।

আরও পড়ুন

৩ রা সেপ্টেম্বর রাস্তায় নামবে না ক্যাব-বাইক , ১২ ঘণ্টার ধর্মঘটে চরম ভোগান্তির আশঙ্কা
আগস্ট ২৮, ২০২৬

একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি

রাখির দিনে খোল বাজিয়ে পদযাত্রা, মমতার বাড়ির সামনে কীর্তন শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু

রাখির মঞ্চে আজাদি বিতর্ক, যাদবপুরের দেওয়ালে কিষানজি নিয়ে তোপ শুভেন্দুর
আগস্ট ২৮, ২০২৬

রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু

শ্রাবণে খাসির মাংস খাওয়ার বায়না, বাবার রাগে নিভল ছেলের জীবন!
আগস্ট ২৮, ২০২৬

ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির ছায়া , একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
আগস্ট ২৮, ২০২৬

কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা

ফুটপাথে কষ্টের দিন শেষ , বিতর্ক পেরিয়ে নতুন ঠিকানায় সীতা, পেলেন কাজও
আগস্ট ২৮, ২০২৬

সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও

EV-তেই বদলাবে ভারতের অটোমোবাইল বাজার! ২০৩০ সালের লক্ষ্যে বড় ঘোষণা নিতিন গড়করির
আগস্ট ২৮, ২০২৬

বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ

ডেঙ্গি ঠেকাতে স্কুলের পোশাকেও বদল ! স্কার্ট-হাফ প্যান্টের বদলে শাড়ি, সালোয়ার, ট্রাউজারের পরামর্শ
আগস্ট ২৮, ২০২৬

মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ

 

বিতর্কের পর রাখির বন্ধনে অগ্নিমিত্রা, ফুটপাথবাসীদের সঙ্গে উৎসবে মাতলেন মন্ত্রী
আগস্ট ২৮, ২০২৬

ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা

পুজোর আগেই সুখবর , সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা বাড়ল ২ হাজার
আগস্ট ২৭, ২০২৬

১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে

ব্যস্ত সন্ধ্যায় মেট্রো বিভ্রাট , চরম দুর্ভোগে অফিস ফেরত যাত্রীরা
আগস্ট ২৭, ২০২৬

যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল

এক হোটেলে ৪০ ট্রেড লাইসেন্স! নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে পুরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
আগস্ট ২৭, ২০২৬

নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন

পুজোর আগে চিনিতে কোপ! টাকা থাকলেও ইচ্ছেমতো মিলবে না চিনি
আগস্ট ২৭, ২০২৬

পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা

যাদবপুরের অশান্তির নেপথ্য খুঁজতে তৎপর কমিশন, শুরু হল নথি বিশ্লেষণ
আগস্ট ২৭, ২০২৬

যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন

ক্যামাক স্ট্রিটে বেআইনি বিলবোর্ড খোলাকে ঘিরে ধুন্ধুমার , পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অভিষেকের
আগস্ট ২৭, ২০২৬

অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের