নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কালীঘাটের বাড়ির সামনে রাতে লোক পাঠানোর অভিযোগ তুললেন তিনি। তার দাবি, প্রতিদিন রাত ১০টা নাগাদ দুজন পাগলকে মদ খাইয়ে বাড়ির সামনে পাঠানো হচ্ছে এবং গালিগালাজ করানো হচ্ছে। একইসঙ্গে বিজেপিকে হাইভোল্টেজ ভাইরাস বলেও আক্রমণ করেন।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিধানসভা নির্বাচনের পর থেকেই তাকে এবং তার দলকে নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। সেই প্রসঙ্গেই কালীঘাটের বাড়ির সামনে রাতে লোক পাঠানোর অভিযোগ করেন তিনি। মমতার কথায়, 'প্রতিদিন রাত ১০টায় দুটো পাগল পাঠিয়ে দিচ্ছে মদ খাইয়ে। গালাগাল দিচ্ছে। মাতালদের কাজে লাগাচ্ছে।' তার অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিরক্ত এবং উত্ত্যক্ত করার জন্যই এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে।
এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে আরও কড়া ভাষায় তোপ দাগেন মমতা। তার দাবি, 'বিজেপি হাইলোডেড, হাইভোল্টেজ ভাইরাস। যেখানে যাবে, সর্বনাশ করবে।' যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। যাদবপুরের সাম্প্রতিক অশান্তির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। নিজের মুখ্যমন্ত্রিত্বের সময়ের পুলিশের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, তার সময়ে পুলিশ মানবিক ছিল। বর্তমান পুলিশকে তিনি চেনেন না বলেও মন্তব্য করেন। এদিন নিজের রাজনৈতিক প্রভাব নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা। তার বক্তব্য, 'ছাতা কিন্তু সবসময় মাথার উপর থাকবে না।' পাশাপাশি তাকে বাইরে বেরোতে না দেওয়ার হুমকি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের