নিজস্ব প্রতিনিধি , মহারাষ্ট্র - শ্রাবণ মাসের নিয়ম ভেঙে খাসির মাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করাই কাল হলো যুবকের জন্য। পরিবারে নিরামিষ পালনের নিয়ম চলাকালীন মাংস খাওয়ার আবেদন জানানোয় সৃষ্টি হয় তীব্র অশান্তি। বাবার হাতের নির্মম মারধরে প্রাণ হারাতে হয় ৩০ বছরের যুবককে। পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে , ঘটনাটি ঘটেছে পুনেতে। পুণের বাসিন্দা মহেশের পরিবারের সদস্যরা শ্রাবণ মাসে নিরামিষ আহার করেন। প্রতি বছরের মতো এবারও বাড়িতে আমিষ খাবার না খাওয়ার নিয়ম চলছিল। কিন্তু মহেশ বাড়িতে খাসির মাংস খেতে চান বলে জানালে পরিবারের সঙ্গে তার রাগারাগি শুরু হয়। পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাগের মাথায় মহেশকে বেধড়ক মারধর করতে শুরু করেন তার বাবা। সেই মারধরেই তিনি গুরুতর আহত হন।কিছুক্ষণের মধ্যেই লুটিয়ে পড়েন। এরপর তার মৃত্যু হয়।
ঘটনার পরেই পরিস্থিতি আরও সন্দেহজনক মোড় নেয়। মহেশের বাবা- মা দুজনে মিলে দেহ আর ঘটনার সঙ্গে সম্পর্কিত প্রমাণ সরিয়ে ফেলার চেষ্টা করেছিলেন। পুলিশের দাবি, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তারা। তদন্তে ঘটনার একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতেই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়।
মৃত যুবকের বাবার পাশাপাশি তার মাকেও গ্রেফতার করেছে পুলিশ। স্বামীকে প্রমাণ লোপাটে সাহায্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে দুজনই পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের