নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধবা, প্রবীণ তথা বিশেষ ভাবে সক্ষমদের ভাতা নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার। বর্তমানে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। আগামী দিনে সেই অঙ্ক বাড়িয়ে ২০০০ টাকা করার পরিকল্পনা রয়েছে। তবে এই সুবিধা পেতে আবেদন সংক্রান্ত নিয়মে বদল আনা হয়েছে। আগে আবেদন করা থাকলেও এবার নতুন করে আবেদন করতে হবে।
রাজ্যে আগে এই তিন শ্রেণির মানুষের জন্য মাসে ১০০০ টাকা করে ভাতা দেওয়া হত। পরে সেই অঙ্ক বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়। এবারে সরকারের তরফে জানানো হয়েছে, জুলাই-অগাস্ট মাসে যোগ্য উপভোক্তারা ১৫০০ টাকা করেই পাবেন। আগামী দিনে আরও ৫০০ টাকা বাড়িয়ে মাসিক ভাতা ২০০০ টাকা করার লক্ষ্য রয়েছে সরকারের।
তবে ভাতা বাড়ানোর পাশাপাশি আবেদন প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। আগের সরকারের সময়ে জমা দেওয়া আবেদনগুলি এবার আর কার্যকর থাকছে না। তাই আগে আবেদন করে থাকলেও উপভোক্তাদের নতুন করে আবেদন জমা দিতে হবে। নতুন আবেদন পাওয়ার পর বয়স, আর্থিক পরিস্থিতি সহ প্রয়োজনীয় যোগ্যতা যাচাই করবে প্রশাসন।
নতুন করে জমা পড়া আবেদনগুলি যাচাইয়ের পর যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হবে। ইতিমধ্যেই বিপুল সংখ্যায় আবেদন জমা পড়ায় সেগুলি খতিয়ে দেখতে প্রশাসনিক স্তরে কাজ চলছে। তবে ২০০০ টাকা করে ভাতা দেওয়ার নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি। তাই আপাতত নতুন করে আবেদন জমা দেওয়াই যোগ্য উপভোক্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের