নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কিশোর-কিশোরীদের সোশাল মিডিয়া ব্যবহারে এবার কড়া নিয়ন্ত্রণ আনতে চলেছে মেটা। ১৮ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে দৈনিক সর্বোচ্চ ২ ঘণ্টার সময়সীমা নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে। নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আর প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে না। অভিভাবকের অনুমতি ছাড়া এই সীমা তুলে দেওয়ার সুযোগও থাকবে না ।
শুধু ব্যবহারের সময় নয়, রাতেও সোশাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে। মধ্যরাত থেকে ভোর ৬টা পর্যন্ত কিশোর-কিশোরীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ রাখার ব্যবস্থা করা হবে। এই সময়ে অ্যাপ খুললেও তা ব্যবহার করা যাবে না। তবে প্রয়োজন মনে করলে অভিভাবকরা এই বিধিনিষেধ শিথিল বা বন্ধ করতে পারবেন।
এই সিদ্ধান্তের পিছনে রয়েছে শিশুদের সোশাল মিডিয়া আসক্তি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। ২০২৩ সালে আমেরিকার ৫১টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন। অভিযোগ ছিল, কিশোর-কিশোরীদের আকৃষ্ট ও আসক্ত করার মতো করে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন ফিচার তৈরি করা হয়েছে। সেই মামলার পরেই প্ল্যাটফর্মগুলিতে একাধিক পরিবর্তনের চাপ তৈরি হয়।
এর পাশাপাশি ১৮ বছরের কম বয়সীদের জন্য রাতে এবং স্কুল চলাকালীন নোটিফিকেশন বন্ধ রাখার পরিকল্পনাও রয়েছে। অর্থাৎ পড়াশোনা ও ঘুমের সময়ে সোশাল মিডিয়ার ব্যবহার কমানোর চেষ্টা করা হবে। ভবিষ্যতে ইউটিউব, টিকটক এবং স্ন্যাপের মতো অন্য প্ল্যাটফর্মও একই নিয়মে যোগ দিলে বিধিনিষেধ আরও কঠোর হতে পারে। সে ক্ষেত্রে দৈনিক ব্যবহারের সময় ২ ঘণ্টা থেকে কমিয়ে মাত্র ১ ঘণ্টা করার সম্ভাবনাও রয়েছে।
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের