নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যাদবপুরে ‘রাষ্ট্রবাদ’ প্রতিষ্ঠার ডাক দিয়ে এবার সরাসরি বাম ও অতি বামপন্থী পড়ুয়াদের নিশানা করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার এইট বি বাসস্ট্যান্ডে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হল এলাকা। আর সেই মঞ্চ থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে ‘আজাদি’ ও ‘ফ্রি প্যালেস্টাইনের' মতো স্লোগান নিয়ে তীব্র আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী। যাদবপুরে রাজনৈতিক স্লোগান এবং সাম্প্রতিক ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে তার এই বক্তব্যে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি।
মুক্ত চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রশ্ন তোলার অধিকারের আড়ালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চলে এমন অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষের পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। এবিভিপি, এসএফআই, জুটা এবং ফেটসুর মধ্যে সংঘর্ষ, হাতাহাতি ও বাকবিতণ্ডার আবহে যাদবপুরের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়। সেই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, যাদবপুরের ভিতরে ও বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করা হবে এবং সবাইকে বন্দে মাতরম গাইতে হবে।
সেই ঘোষণার পর শুক্রবার যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে আয়োজন করা হয় বিশেষ কর্মসূচির। সেখানে প্রায় ১০ হাজার কণ্ঠে একসঙ্গে বন্দে মাতরম গাওয়া হয়। জাতীয়তাবাদের বার্তা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা বিভিন্ন রাজনৈতিক স্লোগান এবং আজাদির দাবি নিয়ে সরাসরি বাম ও অতি বামপন্থী পড়ুয়াদের আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিচ্ছেন? ফ্রি প্যালেস্টাইন লিখছেন? কেন? প্যালেস্টাইনের কথা বলার আগে লিখুন না ফ্রি পিওকে।'
পাহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, 'যখন পহেলগাঁওতে হিন্দুদের ধরে ধরে খুন করা হয়েছিল জঙ্গিরা, আমাদের সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুরে’ তাদের খতম করেছিল, তখন তো আপনারা কিছু বলেননি। জেনে রাখুন, আমরা পাক অধিকৃত কাশ্মীর দখল করবই।' এর পাশাপাশি যাদবপুরে ‘আজাদি’ স্লোগান নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর আবার ‘কীসের আজাদি’ দাবি করা হচ্ছে? স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ বাঙালি বিপ্লবীদের অবদানের কথা উল্লেখ করে এই ধরনের স্লোগানের বিরোধিতা করেন তিনি।
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের