নিজস্ব প্রতিনিধি , মালদহ - চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল অঞ্চলে। মৃত যুবতীর নাম সালমা সুলতানা (২৬)। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে , মালোপাড়ার বাসিন্দা সালমা সুলতানা অন্তঃসত্ত্বা ছিলেন। সম্প্রতি সন্তান জন্মের সম্ভাবনা থাকায় বাবার বাড়িতেই থাকতেন। হঠাৎ পেটের যন্ত্রণা শুরু হওয়ায় মঙ্গলবার তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন আত্মীয়রা। এরপর প্রায় ২৪ ঘণ্টা কেটে যায়। অভিযোগ, মাঝেমধ্যে রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে চিকিৎসকেরা আশ্বস্ত করেন সব ঠিক আছে বলে।

এমনকি স্বাভাবিক প্রসবের কথাও জানান। বুধবার সকালে প্রসবের জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। কিছুক্ষণ পর পরিবারকে জানানো হয় প্রসূতির মৃত্যু হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। বিষয়টি জানাজানি হতেই ক্ষুব্ধ জনতা প্রতিবাদে সামিল হন। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় RAF।
ঘটনা প্রসঙ্গে মৃতার এক আত্মীয় জানান, 'পুরো একটা দিন রোগী সুস্থ ছিল। আমরাও অনেকবার দেখা করে কথা বলেছি। আমাদের মেয়ে সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিল। আচমকা এমন পরিণতি মানতে পারছি না। অবশ্যই এটি চিকিৎসার গাফিলতির ফল। সংশ্লিষ্ট ডাক্তারবাবুর শাস্তি চাই। জবাব দিতেই হবে কেন এমন ঘটনা ঘটল'।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের