নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - স্কুলের ছাদে বড়সড় ফাটল, গোটা ভবনই প্রায় হেলে পড়েছে। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। এই আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যালয়। আর সেই কারণেই খোলা আকাশের নিচে, গাছের তলায় বসেই চলছে খুদে পড়ুয়াদের পড়াশোনা। গোটা ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর ২ গ্রাম পঞ্চায়েতের কানাসী কিশোরচক শিশু শিক্ষা কেন্দ্রে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই বিদ্যালয় ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছিল। ক্রমশ সেই ফাটল আরও বড় আকার নেয়, বিদ্যালয়টি একদিক থেকে হেলে পড়তে শুরু করে। এরপরই পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে স্কুলের পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানের বিদ্যালয়ের পড়ুয়াদের গাছের তলায় বসিয়ে ক্লাস করানো হচ্ছে। তবে বর্ষাকালে এই পরিস্থিতিতে কীভাবে নিয়মিত পড়াশোনা চলবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। ঘটনার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শনে আসেন সংশ্লিষ্ট পঞ্চায়েত দফতরের আধিকারিক।
বিদ্যালয়ের একজন শিক্ষীকা বলেন, ' দেওয়াল ভেঙে পরে যাবে সেই ভয়ে আমরা বাইরে বসে আছি, বিদ্যালয়ের আগের যে শিক্ষীকা ছিলেন তার সময় থেকেই এই সমস্যা। তবে এতো বাড়াবাড়ি হয়নি, এই বৃষ্টিতে ফাটল আরও বেড়ে গিয়ে দেওয়াল হেলে গেছে। আমরা পঞ্চায়েত সদস্যকে জানায় ' তিনি বিডিওর সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন '।
স্থানীয় পঞ্চায়েত আধিকারিক বলেন , ' স্কুলটি একদিকে হেলে গেছে , যেকোনো সময় দেওয়ালটা ভেঙে পরে যাবে। এই অবস্থায় এখানে পঠনপাঠন চালানো সম্ভব নয়। পড়ুয়াদের নিরাপত্তা কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খুব শীঘ্রই একটি নিরাপদ বিকল্প জায়গায় বিদ্যালয়ের পঠনপাঠন ব্যবস্থা করা হবে '।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের