নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গজুড়ে বর্ষার দাপট অব্যাহত। সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়াও, কলকাতাসহ সাত জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে বৃহস্পতিবার - শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।
বর্তমানে মৌসুমি অক্ষরেখা ফিরোজপুর থেকে ডালটনগঞ্জ ও কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বিহার, উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব বাংলাদেশ এবং অসমে থাকা একাধিক ঘূর্ণাবর্তও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে। কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ও বিস্তার ধীরে ধীরে কমতে পারে।
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের