নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ব্যারাকপুরে খুনের ঘটনায় তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হতেই ফের অগ্নিগর্ভ এলাকা। চিড়িয়া মোড়ে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নেতৃত্বে বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। রবিবার রাতের গ্রেফতারির পর সোমবার ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
রবিবার উত্তর ব্যারাকপুর পুরসভার বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হাতে আক্রান্ত হন তুলসী অধিকারী নামে এক বৃদ্ধ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে পরে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যারাকপুর থানায় খুনের মামলা রুজু হতে রাতেই অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরই তৃণমূলের পক্ষ থেকে অভিযুক্ত কাউন্সিলরকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়।
আর এই ইস্যুকে কেন্দ্র করে সোমবার ফের উত্তপ্ত হয়ে উঠে ব্যারাকপুর এলাকা। অর্জুন সিংয়ের নেতৃত্বে সোমবার চিড়িয়া মোড়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামাল দিতে প্রথমে পুলিশ বিক্ষোভ আটকে রাখলেও, চিড়িয়া মোড় থেকে ব্যারাকপুর আদালতের দিকে মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে অর্জুন সিং ও বিজেপি কর্মীদের প্রবল ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তের মধ্যেই এলাকায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত হন ডিসি সেন্ট্রাল ইন্দ্র বদন ঝাঁ এবং ডিসি নর্থ গনেশ বিশ্বাস।
বিজেপি নেতা অর্জুন সিংয়ের বক্তব্য, ' পুলিশ সব জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। এখানে এই পুলিশ নাড্ডাজির ওপরও হামলা চালিয়েছিল। এই কাউন্সিলরের চরিত্র ঠিক নেই। সাধারণ মানুষকে হয়রানি করে। আর এখন এক বৃদ্ধ মানুষকে পিটিয়ে খুন করে দিল। তৃণমূল নামেই সাসপেন্ড করেছে। যেই জেল থেকে ছাড়া পাবে ঠিক আবার পদ পেয়ে যাবে। মৃতের পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছি।'
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের