নিউজ ডেস্ক - প্রবাসে ঘরকন্না ইউটিউব চ্যানেল মানেই বিশ্বজুড়ে বাঙালিদের কাছে এক অতিপ্রিয় জায়গা। অল্প সময়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে এই প্ল্যাটফর্মটি। প্রবাসের প্রতিদিনের জীবনযাত্রার পাশাপাশি সহজ সরল বাঙালি রান্না,উৎসব-অনুষ্ঠান এবং আটপৌরে জীবনের গল্প তুলে ধরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মহুয়া। অত্যন্ত অল্প সময়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে এই প্ল্যাটফর্মটি। সুদূর প্রবাসে থেকেও মাটির টান আর বাঙালি ঘরকন্নাকে কীভাবে ডিজিটাল পর্দার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যায় তা সফলভাবে দেখিয়েছেন তিনি।
সম্প্রতি, তার একটি পোস্ট অনুরাগীদের মধ্যে বেশ উদ্বেগের সৃষ্টি করেছে। ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে তার স্বামী ও দুই সন্তান রয়েছে। পোস্টটিতে মহুয়া জানিয়েছেন, বর্তমানে ফেসবুকের বিভিন্ন নিয়ম ও অ্যালগরিদমের কারণে একাধিক বড় পেজ নানা সমস্যার মুখে পড়ছে। তার দাবি, কোনও স্পষ্ট কারণ ছাড়াই তার পেজেও দুটি কপিরাইট স্ট্রাইক এসেছে। এই পরিস্থিতিতে পেজটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার আশঙ্কা,ভবিষ্যতে পেজের উপর আরও বিধিনিষেধ আসতে পারে। মহুয়ার এই পোস্ট সামনে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। বহু অনুরাগী তার পাশে থাকার বার্তাও দিয়েছেন।
দীর্ঘদিন ধরে প্রবাসের মাটিতে দাঁড়িয়ে বাংলা সংস্কৃতি ও ঘরোয়া জীবনের নানা মুহূর্ত তুলে ধরেছে 'প্রবাসে ঘরকন্না'। তাই পেজটির ভবিষ্যত নিয়ে মহুয়ার উদ্বেগ স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে তার অসংখ্য অনুরাগীদের।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের