নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - দীর্ঘদিন ধরে আটকে থাকা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। দিনরাত পরিশ্রম করেও নিজেদের প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হয়ে মঙ্গলবার শিলিগুড়ি কর্পোরেশনের সামনে আন্দোলনে নামেন তাঁরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন আশা কর্মীরা প্রথমে বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় জমায়েত হন। সেখান থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে কর্পোরেশন চত্বরে পৌঁছে অবস্থান বিক্ষোভে শুরু করেন। আন্দোলনকারীদের দাবি, তাঁদের মাসিক সম্মানী ৫২০০ টাকা। কিন্তু গত জানুয়ারি ও ফেব্রুয়ারি-এই ২ মাসের বেতন এখনও মেলেনি। ফলে চরম আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। প্রতিবাদকারীদের হুঁশিয়ারি, দ্রুত বেতন না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

আন্দোলনকারী এক মহিলা জানান, 'এমনিতেই এত কম বেতনে সংসার চালাতে হয়। তার ওপর দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ আটকে রয়েছে। বহুবার জানানো সত্ত্বেও কোনও সমাধান হয়নি। অবিলম্বে বকেয়া ২ মাসের টাকা মিটিয়ে দিতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনে যাব'।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের