নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর – ২০২৪ সালের আগস্টে আরজি করের নির্যাতিত ও মৃত চিকিৎসকের ঘটনা আজও দুঃস্বপ্নের মতো। অভয়ার স্মৃতিতে হাসপাতাল তৈরি হতে চলেছে নদীয়ার কৃষ্ণনগরে। হাসপাতালের জন্য বিনামূল্যে জমি ও বাড়ি দান করেছেন প্রবীণ পুরপ্রতিনিধি। তাঁর এই সিদ্ধান্তে আবেগপ্রবণ অভয়ার মা-বাবা।
সূত্রের খবর, অভয়ার স্মৃতিতে নদীয়ার কৃষ্ণনগরে হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তাঁর বাবা-মা। কৃষ্ণনগরের ১২ নম্বর জাতীয় সড়কের পাশে জমি ও অর্ধনির্মিত বাড়ি বিনামূল্যে দান করার সিদ্ধান্ত নিলেন কৃষ্ণনগরের প্রবীণ নির্দল পুরপ্রতিনিধি অসিত সাহা। তিনি জানিয়েছেন, “অভয়ার নামে যদি হাসপাতাল হয়, এমন সমাজসেবামূলক কাজে আমি নিঃশর্তে এই জমি ও বাড়ি দান করতে চাই।“
অভয়ার মা জানান, “আমার মেয়ে মানুষের সেবাকেই ধর্ম মনে করত। সেই মানবসেবার স্বপ্ন পূরণ করতেই অভয়ার নামে হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নিয়েছি। যারা তাকে সেই সুযোগ দেয়নি, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।“ অভয়ার বাবা জানিয়েছেন, “আজ পর্যন্ত কারও কাছ থেকে অর্থ সাহায্য নিইনি। এবার মানুষের সেবার জন্যই নদীয়ার পবিত্র ভূমিতে অভয়ার নামে হাসপাতাল গড়ে তুলব।“
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের