নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দলীয় কর্মসূচির সময় বিজেপি কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সন্দেশখালির মণিপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটের ফলপ্রকাশের পর এই ধরনের অভিযোগ-পাল্টা অভিযোগে ওই অঞ্চলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার এলাকায় বিজেপির তরফে একটি বিজয় মিছিল বের হয়েছিল। অভিযোগ, কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার সময় আচমকাই বিজেপি কর্মী-সমর্থকদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় অন্তত ৩ জনকে। পাশাপাশি আরও কয়েকজনকে ইট ছুঁড়ে জখম করা হয়েছে বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সন্দেশখালির খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, নির্মল মণ্ডল ও মনোতোষ মণ্ডল নামে দুই কর্মী গুরুতর জখম হন। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিজেপির দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও তাদের ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। যেখানে নাম জড়িয়েছে তৃণমূল নেত্রী অপর্ণা মণ্ডল ও তার স্বামী গোবিন্দ মণ্ডলের। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে। যার ফলে ক্ষোভ উগরে দেন গেরুয়া শিবিরের স্থানীয় নেতৃত্ব। আহতদের দেখতে হাসপাতালে পৌঁছান বিজেপির একাধিক নেতা-কর্মী।
এ বিষয়ে স্থানীয় এক বিজেপি প্রতিনিধি জানান, 'দীর্ঘ ১৫ বছর ধরে আমরা এই অত্যাচার সহ্য করে আসছি। তাও আমাদের উচ্চ নেতৃত্ব সবসময় সম্প্রীতির কথা বলেন। কিন্তু জেতার পরেও সন্দেশখালির কর্মীদের অবস্থা খুব খারাপ। কারও হাত কেটে নেওয়া হচ্ছে, কাউকে ইট দিয়ে মারা হচ্ছে। এই অন্যায়ের বিচার চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হচ্ছি। যারা দোষী, প্রশাসন তাদের অবিলম্বে গ্রেফতার করুক’।
অন্য এক বিজেপি কর্মী বলেন, আমরা ওদের বাড়ির সামনে গিয়ে স্পষ্ট বলেছিলাম কোনো মারপিট হবে না। সবাই একসঙ্গে আসো। আর তোমরা আমফানের টাকার সঠিক ব্যবস্থা করো। এই কথা বলার পরেই ওরা আমাদের দুই ছেলের ওপর নৃশংস আক্রমণ চালায়। একজনের শিরা কেটে যাওয়ায় তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এর আগেও ওদের আমলে আমাদের তাড়িয়ে তাড়িয়ে মারা হয়েছিল। আমরা এই ঔদ্ধত্যের যোগ্য জবাব চাই’।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের