নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ভোরের আগুন এখনও দাউদাউ করে জ্বলছে। কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি হলদিয়া পেট্রোকেমিক্যালসের ভয়াবহ অগ্নিকাণ্ড। ন্যাপথা পাইপলাইনে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। বন্ধ হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল, চরম দুর্ভোগে হাজার হাজার যাত্রী।
মঙ্গলবার ভোররাতে হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি ন্যাপথা পাইপলাইনে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণের পরিস্থিতি তৈরি হয় এবং আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় একের পর এক বাড়ি। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনায় অন্তত ২২ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা সংকটজনক। উন্নত চিকিৎসার জন্য গ্রিন করিডোর তৈরি করে কলকাতার হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
অন্যদিকে, অগ্নিকাণ্ডের জেরে শুধু শিল্পাঞ্চলই নয়, ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে রেল পরিষেবাও। পেট্রোকেমিক্যালের পাশ দিয়ে যাওয়া রেললাইনের ওভারহেড বিদ্যুৎ লাইন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রান্সফর্মার পুড়ে যাওয়ার পাশাপাশি রেললাইনের কিছু অংশও বিকৃত হয়ে গেছে বলে দাবি স্থানীয়দের। নিরাপত্তার স্বার্থে হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে হলদিয়া-হাওড়া-হলদিয়া লোকাল, আর ৩৮০৫১ হাওড়া-হলদিয়া লোকালকে হলদিয়ার পরিবর্তে দুর্গাচক পর্যন্ত চালানো হচ্ছে।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের