নিজস্ব প্রতিনিধি , নদীয়া - গভীর রাতে আচমকা বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ৫টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে করিমপুর বিধানসভার মরুটিয়া এলাকায়। এই পরিস্থিতিতে সর্বস্ব হারিয়ে এখন সরকারি সাহায্যের আশায় দিন গুনছে অসহায় পরিবারগুলি।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাজপুর গ্রামের রতন সরদার নামের এক ব্যক্তি ও তাঁর ৪ ভাই পাশাপাশি পৃথক বাড়িতে বসবাস করেন। অন্যান্য দিনের মতো শনিবার রাতে যখন সকলে ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় একটি বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা তড়িঘড়ি ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

কিন্তু শিখার তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই একের পর এক ৫টি ঘরে তা ছড়িয়ে পড়ে। সেই মুহূর্তে ভিতরে থাকা মানুষজন কোনওরকমে বাইরে বেরিয়ে এসে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হন। খবর পেয়ে দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারগুলির দাবি, এক বাড়ির ছাগলের ঘরে জ্বালানো মশার ধূপ থেকেই সম্ভবত এই আগুনের সূত্রপাত হয়েছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘর থেকে কিছুই বের করার সুযোগ পাননি তাঁরা। আসবাবপত্র, পরনের জামাকাপড়, এমনকি কঠোর পরিশ্রমে জমানো নগদ অর্থ ও চাল-ডালসহ যাবতীয় খাদ্যসামগ্রী চোখের সামনেই ছাই হয়ে যায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কবলে পড়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৫টি ছাগলেরও। এই অবস্থায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ক্ষতিগ্রস্তদের কপালে।
ক্ষতিগ্রস্ত লক্ষ্মী সরদার কান্নাজড়িত গলায় জানান, ‘আগুন লাগার আতঙ্কে আমরা কিছু জিনিস বের করার সুযোগ পাইনি। শুধু পরনের কাপড়টুকু রয়েছে, বাকিটা সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন কীভাবে থাকব সেটাই বুঝতে পারছি না'।
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের