নিজস্ব প্রতিনিধি , হুগলী - বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল এক সাইকেল আরোহীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভদ্রেশ্বরের কৃষ্ণবাটি এলাকায়। মৃতের নাম অশোক পরামানিক (৫৫)। খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার বিকেল ৪ টা ৩০ নাগাদ চাঁদমারীর দিকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন অশোকবাবু। উড়নচণ্ডীতলার কাছে পৌঁছতেই পেছন দিক থেকে দ্রুতগতিতে থাকা এক বাইকে তিন যুবক সজোরে ধাক্কা মারে। তীব্র সংঘর্ষের ফলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বেপরোয়া বাইক চালানো নিয়ে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়েছে।

মৃতের ভাইপো সৌরভ পরামানিক জানান, 'খবর পেয়ে আমরা ছুটে আসি। বাইক আরোহীরা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিল। বয়স হবে ১৮-১৯ বছর। ওদের শাস্তির দাবি করি। কাকুর মৃত্যু আমাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ চলাফেরা করে। পুলিশ যদি নিয়মিত নজরদারি বাড়ায়, তাহলে এমন দুর্ঘটনা অনেকটাই কমবে '।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের