নিজস্ব প্রতিনিধি , নদীয়া - টাকার লোভ দেখিয়ে বেলপাতা পাড়তে গাছে তুলে তিন কিশোরের মোবাইল ফোন চুরি করে চম্পট দিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার বাবলা পঞ্চায়েতের নিকুঞ্জ নগর এলাকায়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , বৃহস্পতিবার বিকেলে বাবলা পঞ্চায়েতের নিকুঞ্জ নগর এলাকার একটি বাগানে বসে মোবাইলে গেম খেলছিল তিন কিশোর। অভিযোগ , সেই সময় এক অজ্ঞাত ব্যক্তি তাদের কাছে এসে বেলপাতা পাড়তে অনুরোধ করে। এমনকি এই কাজের বিনিময়ে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। টাকার প্রলোভনে কিশোররা গাছে উঠলে , নিচে থাকা তিনটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি।
পরদিন শুক্রবার দুপুর ১২টা নাগাদ শান্তিপুর থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে এলাকা ঘুরে তথ্য সংগ্রহ করছে তদন্তকারীরা। এলাকায় এমন ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। কিশোরদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে।
স্থানীয় বাসিন্দা বাসুদেব ধারাই এপ্রসঙ্গে জানান , ''গাছের নিচে বাচ্চা গুলো খেলছিলো। সেই সময় এক ব্যক্তি এসে ওদের টাকার লোভ দেখিয়ে গাছে বেলপাতা পাড়তে তোলে। এরপর ওরা গাছে উঠলে লোকটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়।''
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের