নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বেলডাঙার অশান্তি নিয়ে তদন্তে গতি আনতে এবার সরাসরি পদক্ষেপ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ঘটনার তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, বিশেষ করে কেস ডায়েরির সিডি চেয়ে জেলা পুলিশের কাছে ই-মেল পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সেই মেলের কোনো উত্তর দেয়নি জেলা পুলিশ। যা ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে তদন্তের স্বচ্ছতা ও প্রশাসনিক সহযোগিতা নিয়ে।
বেলডাঙা অশান্তির তদন্তে জেলা পুলিশের ভূমিকা নিয়ে এর আগেই তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল NIA। তদন্তকারী সংস্থার বিশেষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, তদন্ত শুরু হওয়ার পর কেস ডায়েরি না দেওয়া তদন্তকে বাধাগ্রস্ত করার শামিল। এমনকি বিচারকের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনও নির্দেশ আছে কি না, যেখানে বলা হয়েছে কেস ডায়েরি দেওয়া যাবে না। এই প্রেক্ষিতে আদালত নির্দেশ দেয়, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে NIA-র হাতে কেস ডায়েরি তুলে দিতে হবে।
পাশাপাশি, এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলার পুলিশ সুপার এবং তদন্তকারী আধিকারিককে। অন্যদিকে, বেলডাঙা অশান্তির ঘটনায় গ্রেফতার হওয়া মোট ৩৬ জন অভিযুক্তের মধ্যে ৩১ জনকে বৃহস্পতিবার ফের আদালতে হাজির করানোর কথা রয়েছে। এই মামলার অগ্রগতি এবং তদন্তের স্বচ্ছতা এখন বিশেষভাবে নজরে রয়েছে তদন্তকারী সংস্থা এবং আদালতের।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের